Friday, August 28, 2026
বাড়ি রাজ্য পাঞ্চালি ভট্টাচার্যকে জিবি হাসপাতালে দেখতে গেলেন মুখ্যমন্ত্রী

পাঞ্চালি ভট্টাচার্যকে জিবি হাসপাতালে দেখতে গেলেন মুখ্যমন্ত্রী

পাঞ্চালি ভট্টাচার্যকে জিবি হাসপাতালে দেখতে গেলেন মুখ্যমন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৮ নভেম্বর :রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের সহধর্মিনী পাঞ্চালি ভট্টাচার্য গুরুতর অসুস্থ হয়ে শুক্রবার সন্ধ্যা থেকে জিবি হাসপাতালে চিকিৎসাধীন। শনিবার দুপুরে জিবি হাসপাতালে ছুটে যান বর্তমান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। বর্তমানে আই সি ইউ তে চিকিৎসারত রয়েছেন পাঞ্চালী ভট্টাচার্যী। কর্তব্যরত চিকিৎসকদের কাছ থেকে পাঞ্চালী ভট্টাচার্যীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন মুখ্যমন্ত্রী।

 পরবর্তী সময় সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, পাঞ্চালী ভট্টাচার্যীকে তিনি দেখতে হাসপাতালে এসেছেন। চিকিৎসকদের কাছ থেকে জানতে পেরেছেন পাঞ্চালী ভট্টাচার্যীর রক্তক্ষরণ হচ্ছে। শরীরে হিমোগ্লোবিনের ঘাটতি রয়েছে। রবিবার অ্যান্ড্রোসকপি করা হবে। এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha