স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩ অক্টোবর :জমি সংক্রান্ত বিষয় ঘিরে রক্তাক্ত ঘটনা। আহত তিনজন। ঘটনা উদয়পুর ছাতারিয়া এলাকায়। সংবাদে জানা যায়, শুক্রবার ভোর পাঁচটা নাগাদ উদয়পুর ছাতারিয়া এলাকায় জমি সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে কথা কাটাকাটি হওয়ায় শাহানুর রহমান ও তার স্ত্রী সহ পরিবারের চারজনকে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করে পিশাতো ভাই আক্তার হোসেন সহ আক্তার হোসেনের চার ছেলে শাহ আলম হোসেন, জাহাঙ্গীর হোসেন, শরীফ হোসেন, আলমগীর হোসেন এবং মেয়ের জামাই তাকিস মিয়া মিলে।
আহত রক্তাক্ত অবস্থায় চারজন গোমতী জেলা হাসপাতালে চিকিৎসা চলছে । এদিকে খবর পেয়ে ছুটে যায় রাধা কিশোরপুর থানার পুলিশ গোমতী জেলা হাসপাতাল। সেখানে রাধাকিশোরপুর থানার পুলিশ তদন্ত করার জন্য যায় ছাতারিয়া এলাকায় আক্তার হোসেনের বাড়িতে। সেখানে গিয়ে রাধাকিশোরপুর থানার এ এস আই অজুত মিয়া সহ এলাকার জনপ্রতিনিধি প্রধান মিলে মীমাংসা করার চেষ্টা। তাছাড়া সংবাদ প্রতিনিধিরা ছাতারিয়া এলাকায় সংবাদ সংগ্রহ করতে গেলে আক্তার হোসেনের পরিবারের লোকেরা জানিয়েছেন পুলিশ ও প্রধান বলেছিল কোন সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা আসলে কোন কিছু ধরনের সাহায্য না করার জন্য বলেন। পুলিশ এবং এলাকার জনপ্রতিনিধি প্রধান মিলিয়ে কি ধামাচাপা দিতে চাইছে?

