Sunday, August 23, 2026
বাড়ি রাজ্য যুবকের লাশ উদ্ধার

যুবকের লাশ উদ্ধার

যুবকের লাশ উদ্ধার

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৩ সেপ্টেম্বর : নিজ বাড়িতেই অভিজিৎ সাহা নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার হয়। ঘটনা রাজধানীর ইন্দ্রনগর এলাকায়। জানা গেছে অভিজিৎ বিগত দিনে নেশা করত। গত ৮ মাস আগে চিকিৎসা করে আনে তার মা বাবা। সকাল, বিকাল বাড়িতে থাকে সে। কারো সাথে কোন কথা বলে না, এই ভাবেই দিন কাটছিল। বাবা পেশায় একজন ব্যবসায়ী।

 অভিজিৎ দুই দিন আগে ঘরের দরজা বন্ধ করে ঘুমিয়ে ছিল তারপর আর ডাক দেওয়ার পরও উঠেনি। বাড়ির লোকজন ভেবেছিল রোজকার মতো সে ঘুমিয়ে আছে। তাই বিশেষ কোনো গুরুত্ব দেয় নি। মঙ্গলবার আবার যখন ডাক দেয় তখন সন্দেহ হয়। কোন সাড়া না দেওয়ায় পুলিশকে খবর দেয়। পুলিশ এসে দরজা ভেঙে মৃতদেহ উদ্ধার করে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha