Wednesday, February 4, 2026
বাড়িরাজ্যপর্যটন শিল্প ত্রিপুরার আর্থিক বুনিয়াদ শক্তিশালী করতে পথ দেখাবে : পর্যটনমন্ত্রী

পর্যটন শিল্প ত্রিপুরার আর্থিক বুনিয়াদ শক্তিশালী করতে পথ দেখাবে : পর্যটনমন্ত্রী

আগরতলা, ১৯ সেপ্টেম্বর (হি.স.) : পর্যটন শিল্প আগামীদিনে রাজ্যে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং রাজ্যের আর্থিক বুনিয়াদ শক্তিশালী করতে পথ দেখাবে। পর্যটনের মাধ্যমে ত্রিপুরাকে বিশ্ববাসীর কাছে তুলে ধরা সম্ভব হবে। এর পাশাপাশি রাজ্যের বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানেরও সুযোগ সৃষ্টি হবে। শুক্রবার ত্রিপুরা বিধানসভায় বিধায়ক দীপক মজুমদার আনীত একটি বেসরকারি প্রস্তাবের উপর আলোচনায় অংশ নিয়ে পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী একথা বলেন।

বিধায়ক দীপক মজুমদার আনীত প্রস্তাবটি ছিল ‘এই বিধানসভা প্রস্তাব করছে যে, ঐতিহ্যবাহী ও প্রাকৃতিক পর্যটন কেন্দ্রের অবকাঠামো উন্নয়নের জন্য রাজ্য সরকার আরও বিশেষ কিছু প্রকল্প গ্রহণ করুক’। আলোচনার পর প্রস্তাবটি সর্বসম্মতভাবে গৃহীত হয়।

প্রস্তাবের উপর আলোচনায় অংশ নিয়ে পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, ঊনকোটি পর্যটন কেন্দ্রের পরিকাঠামো উন্নয়নে পর্যটন দপ্তর বিশেষ গুরুত্ব দিয়েছে। ঊনকোটির কাছেই সোনামুখী নামক স্থানে ৭২ কোটি টাকা ব্যয়ে পর্যটন পরিকাঠামো গড়ে তোলার কাজ চলছে। নারকেলকুঞ্জের আধুনিকীকরণ করা হয়েছে। সেখানে লগ হাট তৈরি করা হয়েছে পর্যটকদের জন্য। চোত্তাখলায় মৈত্রী উদ্যানে বিশ্রামাগার, খাবার জায়গা, শৌচালয় তৈরি করা হয়েছে। এই ব্যবস্থাগুলি আগে ছিল না। রাজ্যের বিভিন্ন জায়গায় পর্যটক আবাসগুলির আধুনিকীকরণ করা হয়েছে।

তিনি আরও বলেন, রাজ্যের পর্যটন সহায়ক প্রকল্পগুলির মাধ্যমে যুবক যুবতীদের স্বাবলম্বী করার উদ্যোগ নেওয়া হয়েছে। পরিকাঠামোর উন্নতি করতে পারলে বহিরাজ্যের পর্যটকগণও আরও বেশি করে রাজ্যে আসবেন। তাতে রাজ্যের অর্থনৈতিক বুনিয়াদ আরও শক্তিশালী হবে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য