Wednesday, August 26, 2026
বাড়ি রাজ্য জলে ডুবে মর্মান্তিক মৃত্যু পাঁচ বছরের শিশুর

জলে ডুবে মর্মান্তিক মৃত্যু পাঁচ বছরের শিশুর

জলে ডুবে মর্মান্তিক মৃত্যু পাঁচ বছরের শিশুর

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১৯ সেপ্টেম্বর : বাড়ির লোকজনের অলক্ষে পাঁচ বছরের মুক ও বধির শিশু শুভম দাস খেলতে খেলতে বাড়ির পার্শ্ববর্তী পুকুরে পড়ে জলে ডুবে মর্মান্তিক মৃত্যু হয়। ঘটনা বিলোনিয়া থানাধীন চিত্তামারা এলাকায়। শিশুকে দাদু ও দিদা জানায় প্রতিদিন শিশুটিকে বেঁধে রাখা হয় আজ তাকে কিছু সময়ের জন্য ছেড়ে দেওয়া হয়েছে। বাড়িতেই খেলছিল শিশুটি কিন্তু সবার চোখের আড়ালে কখন পার্শ্ববর্তী পুকুরে পড়ে যায় তা কেউ টের পায়নি। পরবর্তী সময়ে পাশের বাড়ির লোক দেখতে পেয়ে চিৎকার শুরু করলে দ্রুত তাকে পুকুর থেকে উদ্ধার করে বিলোনিয়া মহাকুমা হাসপাতাল নিয়ে আসা হয়।

 হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষার পর মৃত বলে ঘোষণা করে। তারা আরো জানায় ছেলেটি মুক ও বধির থাকার কারণে তাকে সব সময় বেঁধে রাখা হতো। ছেলেটির বাবা একজন মৃৎশিল্প। পূজার মরসুম হওয়ায় কাজে ব্যস্ত। এই ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া বিরাজ করছে। মৃতদেহ বর্তমানে বিলোনিয়া হাসপাতালে রয়েছে ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হবে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha