Wednesday, February 4, 2026
বাড়িরাজ্যডিএ -র জন্য আন্দোলন করতে হবে না, কর্মচারীদের জন্য সরকারের চিন্তা আছে...

ডিএ -র জন্য আন্দোলন করতে হবে না, কর্মচারীদের জন্য সরকারের চিন্তা আছে : মুখ্যমন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৭ সেপ্টেম্বর : সরকারি কর্মচারীদের দাবি দাওয়া পূরণ করা নিয়ে সরকার বেশি চিন্তা করে। এর জন্য আন্দোলন করতে হবে না। রবিবার দুপুরে রাজধানীর নজরুল কলাক্ষেত্রে অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘের তৃতীয় ত্রিবার্ষিকী সম্মেলনে বক্তব্য রেখে একথা বলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা।

 আগে একটা সময় ছিল যখন রাস্তার মধ্যে জিন্দাবাদ জিন্দাবাদ করতে হতো। কিন্তু বর্তমান সরকারের সময় কোন জিন্দাবাদ করতে হয় না। ২০১৮ সালে বিজেপি নেতৃত্বাধীন সরকার ত্রিপুরায় প্রতিষ্ঠিত হওয়ার পর আগের মুখ্যমন্ত্রী তিন শতাংশ ডিএ ঘোষণা করেছে। আমি মুখ্যমন্ত্রী হওয়ার পর ২৯ মাসে ২৯ শতাংশ দিয়ে ঘোষণা করেছি। এর জন্য সরকারি কর্মচারীদের আমার কাছে আসতে হয়নি। এমনকি কখনো আপনাদের দাবি করতে হয়নি। সুতারাং বর্তমান সরকার ৩২ শতাংশ ডিএ দিয়েছে। কর্মচারীদের থেকে বর্তমান সরকারের দেশে চিন্তা রয়েছে। এক শতাংশ ডিএ দিলে ১০০ কোটি টাকার প্রয়োজন হয়। রাজ্যের বাজেট ৩২ হাজার কোটি টাকা। কিন্তু এই টাকার উৎস কোথায়? সরকারের বিভিন্ন ফান্ড গুলিও ক্যাপিং করা হয়েছে। তিন বছরের জন্য ৪ হাজার কোটি টাকার বেশি নেওয়া যাবে না বলে জানিয়ে দিয়েছে। তারপরও যে সমস্যাগুলি কর্মচারীদের রয়েছে সেগুলি রাজনৈতিকভাবে না দেখে সমাধান করা হবে। মুখ্যমন্ত্রী তাদের উদ্দেশ্যে বলেন, শিক্ষকরা হলেন রাজ্য নির্মাণের কারিগর। শিক্ষকদের উপরে নির্ভর করবে রাজ্যের ভবিষ্যৎ।

 মুখ্যমন্ত্রী বলেন, মেলার মাঠের কিছু লোক এখনো বিদেশি কালচার আগলে রেখে চলছে। তাদের মানসিকতার পরিবর্তনের প্রয়োজন রয়েছে। মুখ্যমন্ত্রী নাম না করে একটি রাজনৈতিক সংগঠনের কথা বলেন এদিন। মুখ্যমন্ত্রী দাবি সেই সংগঠন ওনার কাছে ডেপুটেশন দিতে এসে শ্রমিকদের কথা বলেছিলেন। তখন এরই পরিপ্রেক্ষিতে প্রশ্ন উঠে মাত্র ২৫ হাজার শ্রমিকের জন্য কেন ৪০ লক্ষ মানুষের সমস্যা হবে? তাই সুশৃঙ্খলভাবেই রাজ্যকে পরিচালনা করার জন্য সরকার বদ্ধপরিকর। মুখ্যমন্ত্রী বলেন রাস্তাঘাট বন্ধ করে ফুটপাত পেলেই জায়গা দখল করে বসে যাবে সেটা কোনভাবেই মেনে নেওয়া হবে না। আয়োজিত এদিনের অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা সহ অন্যান্যরা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য