বাড়িরাজ্যরেশন শপে থাবা বসালো চোরের দল

রেশন শপে থাবা বসালো চোরের দল

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৫ সেপ্টেম্বর :উদয়পুর ফুলকুমারী ৩ নং রেশন শপে থাবা বসালো চোরের দল। বৃহস্পতিবার গভীর রাতে বন্ধুয়ার দুর্গা চৌমুনি রেশন শপের দরজা ভেঙে প্রায় পঁচিশ বস্তা চাল চুরি করে নিয়ে যায়। ঘটনার খবর পেয়ে ছুটে যায় পুলিশ এবং গোমতী জেলা সহকারী সভাধিপতি সুজন কুমার সেন। সরকারি ন্যায্য মূল্যের দোকানের ডিলার জানান অন্যান্য দিনের ন্যায় বৃহস্পতিবার রাতে তিনি সরকারি ন্যায্য মূল্যের দোকান বন্ধ করে বাড়িতে চলে যান।

শুক্রবার সকালে এলাকার জেলেরা মাছ শিকার করতে যাওয়ার সময় দেখতে পায় ওনার দোকান খোলা। সাথে সাথে তিনি দোকানে ছুটে যান। দোকানে গিয়ে দেখতে পান চোরেরা ওনার দোকান থেকে চাল চুরি করে নিয়ে গেছে। তারপর তিনি ঘটনার বিষয়ে দপ্তরকে জানান। একই সাথে তিনি পুলিসকে খবর দেন। তবে প্রতিদিন ঘুম থেকে উঠে উদয়পুর মহাকুমায় লক্ষ্য করা যায়, কোথাও না কোথাও চুরির ঘটনা ঘটেছে। পুলিশ একটি চুরির ঘটনারও কোনো কোল কিনারা করতে পারছে না। আতঙ্কে রয়েছে গোটা উদয়পুর মহকুমা জুড়ে সাধারণ জনগণ। পুলিশ এবং চোরের মধ্যে একটা চ্যালেঞ্জ নিয়ে খেলা চলছে। ছিনতাইবাজ এবং চোরের উপদ্রবে সাধারণ জনগণ ঘর থেকে বের হতে ভয় পাচ্ছে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য