Thursday, February 5, 2026
বাড়িরাজ্যঅর্থের অভাবে ছেলের দেহ দেশে ফিরিয়ে আনতে পারছে না মা-বাবা

অর্থের অভাবে ছেলের দেহ দেশে ফিরিয়ে আনতে পারছে না মা-বাবা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৪ সেপ্টেম্বর :মালয়েশিয়ায় রাজ্যের যুবকের অস্বাভাবিক মৃত্যু। মালয়েশিয়া থেকে ছেলের মৃতদেহ ফিরিয়ে আনতে মুখ্যমন্ত্রীর নিকট আবেদন অসহায় মা-বাবার। চড়িলাম চেছরিমাই এলাকার বাসিন্দা আকুব আলীর ছেলে সালমান খান কাজের সন্ধানে মালয়েশিয়ায় যায়। সেখানে ইন্দোনেশিয়ার এক যুবতীর সাথে তার প্রণয়ের সম্পর্ক গড়ে উঠে। সেই যুবতীকে পরিবারের সাথেও পরিচয় করায় সালমান। সবকিছু ভালই চলছিল।

কিন্তু আচমকা বুধবার সন্ধ্যায় পরিবারের কাছে খবর পৌছায় মালয়েশিয়ায় সালমানের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। মালয়েশিয়া পুলিশের পক্ষ থেকে তাঁর পরিবারকে এই সংবাদ জানানো হয়। ছেলের মৃত্যুর খবর পেয়ে কান্নায় ভেঙ্গে পরে অসহায় মা-বাবা। সালমানের অস্বাভাবিক মৃত্যুর খবর ভেঙ্গে পরে তাঁর গোটা পরিবার। ছেলের মৃতদেহ বাড়িতে ফিরিয়ে আনার মতো আর্থিক ক্ষমতা নেই অসহায় মা-বাবার। অসহায় মা-বাবা মুখ্যমন্ত্রীর নিকট করুন আর্জি জানান, ছেলের মৃতদেহ দেন রাজ্যে ফিরিয়ে আনার ব্যবস্থা করে দেওয়া হয়। যাতে করে তারা শেষ বারের মতো একবার ছেলের মুখ দেখতে পায়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য