Thursday, October 29, 2026
বাড়ি রাজ্য মুখ্যমন্ত্রীকে তাঁর দলের লোকরাই গদি থেকে টেনে নামানোর জন্য ষড়যন্ত্র করছে : জিতেন

মুখ্যমন্ত্রীকে তাঁর দলের লোকরাই গদি থেকে টেনে নামানোর জন্য ষড়যন্ত্র করছে : জিতেন

মুখ্যমন্ত্রীকে তাঁর দলের লোকরাই গদি থেকে টেনে নামানোর জন্য ষড়যন্ত্র করছে : জিতেন

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৩ সেপ্টেম্বর: এম এল এ হোস্টেলে বিধায়কের উপর আক্রমণ, নতুন নগর সিপিআইএম পার্টি অফিসে হামলা, উদয়পুরে সিপিআইএম কর্মীর উপর আক্রমণের ঘটনার স্পষ্ট করে স্পষ্ট রাজ্যে আইনশৃঙ্খলার আর অবশিষ্ট নেই। বুধবার সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে এই কথা বললেন রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। ত্রিপুরা রাজ্য সমাজদ্রোহী এবং মাফিয়াদের হাতে চলে গেছে। পুলিশ নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে। অপরদিকে বিজেপি দলের নিজের কর্মীদের উপরেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে।

এমনকি বিজেপি-র সাথে শরিক দল তিপরা মথার সম্পর্ক তলানিতে গিয়ে পৌঁছেছে। সবদিক মিলিয়ে একটা অরাজকতা সৃষ্টি হয়েছে রাজ্যে। যে প্রতিশ্রুতি দিয়ে সরকারের প্রতিষ্ঠিত হয়েছিল সেগুলি একটিও পালন করতে পারেনি বিজেপি। ফলে এখন তাদের ভরাডুবির আতঙ্ক তৈরি হয়েছে। সেই আতঙ্কে এক নেতা স্বয়নে স্বপনে জাগরনে শুধু সিপিআইএমকেই আক্রমণ করে চলেছে। এরই জীবন্ত উদাহরণ হল নতুন নগর দলীয় কার্যালয়ের উপর আক্রমণের ঘটনা। অপরদিকে এম এল এ হোস্টেলে মধ্যে তেমন আশ্চর্য হওয়ার মত কিছু নয়। কারণ গত কয়েক বছর ধরে এনসিসি থানা এলাকায় বিজেপির নেতৃত্বের গুণধর শ্রীমান তাসের পরিবেশ সৃষ্টি করে রেখেছে। সেদিন রাতের বেলা বিজেপির দেবতুল্য কার্যকর্তা বিধায়ক ফিলিপ কুমার রিয়াংকে জেনেই ঘটনাটি সংঘটিত করেছে। এই ঘটনাগুলি দ্বারা বুঝা যায় বিজেপির শেষের দিন শুরু হয়ে গেছে।

তিনি আরো বলেন, রাজ্যের প্রধান বিরোধী দল সিপিআইএম দাবি করছে রাজ্যের মুখ্যমন্ত্রী তার দুর্বলতা উপলব্ধি করতে পারছেন না। তিনি আবোল তাবোল বলে নিজের ব্যর্থতা ও হতাশা প্রকাশ করছেন। মুখ্যমন্ত্রীকে তাঁর দলের লোকরাই গদি থেকে টেনে নামানোর জন্য ষড়যন্ত্র করছে। অথচ রাজ্যের প্রধান বিরোধী দল সিপিআইএম এখনো আওয়াজ তুলেনি যে মুখ্যমন্ত্রীকে গদি ছাড়তে হবে। বিরোধীদল চায় তিনি জনগণের জন্য কাজ করুক। আরো আড়াই বছর ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী পদে সঠিকভাবে দায়িত্ব পালন করুক। কিন্তু মুখ্যমন্ত্রী এটা বুঝতে না পেরে বারবারই দাবি করছেন বিরোধীরা যাতে চোখের ছানি অপারেশন করেন। কিন্তু এখনো বিরোধী দলের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে দাবি একটাই তিনি যাতে সঠিকভাবে দায়িত্ব পালন করেন। এমনটাই প্রতিক্রিয়া দিলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha