Friday, October 30, 2026
বাড়ি জাতীয় মালয়েশিয়া, পাকিস্তান থেকে টাকা আসে পহেলগাঁও সন্ত্রাসী TRF-এর হাতে! তদন্তে বিস্ফোরক NIA

মালয়েশিয়া, পাকিস্তান থেকে টাকা আসে পহেলগাঁও সন্ত্রাসী TRF-এর হাতে! তদন্তে বিস্ফোরক NIA

মালয়েশিয়া, পাকিস্তান থেকে টাকা আসে পহেলগাঁও সন্ত্রাসী TRF-এর হাতে! তদন্তে বিস্ফোরক NIA

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ০৩ সেপ্টেম্বর ।। পহেলগাঁও সন্ত্রাসের তদন্তে নেমে জাতীয় তদন্তকারী সংস্থা -র হাতে এল বিস্ফোরক তথ্য। এই সন্ত্রাসের মাস্টারমাইন্ড ছিল লস্কর-ই-তইবার ছায়া সংগঠন টিআরএফ। তদন্তকারীদের দাবি, পাকিস্তান-মালয়েশিয়া থেকে হাওয়ালার মাধ্যমে টাকা পাঠানো হয়েছিল টিআরএফকে। শ্রীনগরের এক ব্যক্তির মোবাইল ফোনের সূত্র ধরে চাঞ্চল্যকর এই তথ্য জানতে পেরেছে এনআইএ। মালয়েশিয়া থেকে যে ব্যক্তি টাকা পাঠিয়েছিল তার সম্পর্কেও সমস্ত তথ্য জানতে পেরেছে তদন্তকারী সংস্থা। সূত্রের খবর, এই সমস্ত যাবতীয় তথ্যপ্রমাণ আন্তর্জাতিক স্তরে পেশও করবে ভারত।

এনআইএর তরফে জানা গিয়েছে, শ্রীনগরের ওই ব্যক্তির ফোন ঘেঁটে ৪৬৩টি ফোনকল হাতে আসে তদন্তকারীদের। সেখান থেকেই জানা যায়, একাধিক দেশ থেকে অর্থসাহায্য করা হয় টিআরএফকে। এই তালিকায় উল্লেখযোগ্য মালয়েশিয়া ও পাকিস্তান। মালয়েশিয়া থাকা জঙ্গি সাজ্জাদ আহমেদ মির নামে এক অভিযুক্তের নাম সামনে এসেছে। এছাড়া সন্দেহভাজনের তালিকায় ইয়াসির হায়াত নামে আর এক অভিযুক্ত। টিআরএফের জন্য তহবিল আদায় করতে একাধিকবার মালয়েশিয়া যায় হায়াত। মিরের সহায়তায় জঙ্গি সংগঠনের জন্য ৯ লক্ষ টাকা জোগাড় করে সে। সংগঠনের আর এক কর্মী শাফাত ওয়ানিকে দেওয়া হয় এই টাকা।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha