স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৫ আগস্ট : মুখে সিগারেট নিয়ে চলন্ত বাইকে নিত্য করতে গিয়ে দুর্ঘটনায় পড়লো দুই যুবক। ঘটনা আর কে নগর নবচন্দ্র চৌমুহনী এলাকায়।
গুরুতর আহত হয়েছে স্কুটি চালক। অল্পবিস্তরে আহত হয়েছে তার বন্ধু। স্কুটির নম্বর টি আর ০১ এ কিউ ৪৭৯৮ এবং গাড়ির নম্বর টি আর ০১ বি ০৫৩৬। গাড়ি চালক জানায় স্কুটিতে বসে অঙ্গী ভঙ্গি করে চালাতে গিয়ে দুর্ঘটনায় পড়েছে তারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকল কর্মীরা। তারা আহতদের উদ্ধার করে হাসপাতাল নিয়ে যায়।

