Thursday, February 5, 2026
বাড়িরাজ্যগোলাপি অটো নিয়ে প্রতিবাদে বাম শ্রমিক সংগঠনের ডেপুটেশন

গোলাপি অটো নিয়ে প্রতিবাদে বাম শ্রমিক সংগঠনের ডেপুটেশন

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৫ আগস্ট : ত্রিপুরা অটো রিক্সা ওয়ার্কার্স ইউনিয়ন ত্রিপুরা রাজ্য কমিটির উদ্যোগে সোমবার পরিবহন দপ্তরের রাজ্য কার্যালয়ে যুগ্ম অধিকর্তার কাছে ডেপুটেশন প্রদান করা হয়। উপস্থিত ছিলেন সংগঠনের নেতা অমল চক্রবর্তী। তিনি সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দিয়ে বলেন, ২০১৮ সালে বর্তমান সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে রাজ্যের অটো রিক্সা শ্রমিকদের নিয়ে তালবাহানা শুরু হয়েছে।

কখনো বলছে তাদের মিটার লাগাতে হবে, কখনো বলছে অটো গোলাপি রঙের করতে হবে, আবার কখনো তাদের নির্দিষ্ট রাস্তা দিয়ে চলাচল করার জন্য বলা হয়। একই সাথে তাদের ইন্সুরেন্সের মূল্য বাড়িয়ে দিয়েছে। এক প্রকার ভাবে শ্রমিকদের সাথে নৈরাজ্য চলছে ত্রিপুরায়।

অপরদিকে আগরতলা শহরে কোন টাউন বাস নেই, আজকের পর থেকে আবার রাণীরবাজার জিরানিয়া, বিশালগড়ের অটো চালকরা আগরতলা শহরে প্রবেশ করতে পারবছ না। এভাবে একের পর এক নিয়ম করে চলেছে সরকার। এর কোন বালাই নেই। শ্রমিকদের না জানিয়ে একের পর এক নিয়ম তৈরি করে চলেছে এ সরকার। এই সরকার অনিয়মের আখড়া হয়ে গেছে। তাই একের পর এক কালো নিয়ম বাতিল করে শ্রমিক স্বার্থে সিদ্ধান্ত গ্রহণ করার দাবীতে ডেপুটেশন প্রদান করা হয়েছে বলে জানান তিনি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য