Sunday, July 26, 2026
বাড়ি খেলা ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানালেন গ্লেন ম্যাক্সওয়েল।

ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানালেন গ্লেন ম্যাক্সওয়েল।

ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানালেন গ্লেন ম্যাক্সওয়েল।

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২ জুন : ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানালেন গ্লেন ম্যাক্সওয়েল। ১৩ বছরের বর্ণময় কেরিয়ারে অজি ক্রিকেটার দেশের হয়ে ১৪৯টি ওয়ানডে খেলেছেন। করেছেন ৩৯৯০ রান। ৪টি সেঞ্চুরি ও ২৩টি হাফ সেঞ্চুরি আছে ম্যাক্সওয়েলের নামে। এছাড়া ৭৭টি উইকেটও তুলেছেন। দেশের হয়ে দুটি বিশ্বকাপ জিতেছেন। চলতি বছরের অস্ট্রেলিয়ার চ্যাম্পিয়ন্স ট্রফির দলেও ছিলেন তিনি। আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য নিজেকে পুরোপুরি তৈরি রাখতে চান ম্যাড ম্যাক্স।

বিদায়বেলায় সাক্ষাৎকারে তিনি বলেছেন, “আমি নির্বাচক প্রধান জর্জ বেইলিকে জিজ্ঞেস করি, কোন দিকে আমরা এগোতে চলেছি? আমরা ২০২৭-র বিশ্বকাপ নিয়েও কথা বলি। আমি তাঁকে বলি, ‘আমার মনে হয় না আমি অতদিন খেলতে পারব। তাই এখন থেকেই আমার জায়গায় নতুন প্লেয়ারকে আনার পরিকল্পনা শুরু করা উচিত।’ আমি সবসময় বলেছি, যতদিন আমি ভালো খেলতে পারব বলে মনে করি, ততদিন জায়গা ছাড়ব না। কিন্তু ব্যক্তিগত স্বার্থে সামনের সিরিজগুলোতে আমি জায়গা আটকে রাখতে চাই না।”

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান