Monday, August 10, 2026
বাড়ি খেলা ইউভেন্তুসকে হারিয়ে ১১ বছর পর চ্যাম্পিয়ন ইন্টার

ইউভেন্তুসকে হারিয়ে ১১ বছর পর চ্যাম্পিয়ন ইন্টার

ইউভেন্তুসকে হারিয়ে ১১ বছর পর চ্যাম্পিয়ন ইন্টার
স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১২ মে।   ম্যাচের শুরুতেই এগিয়ে গেল ইন্টার মিলান। দ্বিতীয়ার্ধের শুরুতেই সমতা আনার পর দ্রুতই এগিয়ে গেল ইউভেন্তুস। শেষ দিকে পেনাল্টি গোলে সমতা ফিরিয়ে ম্যাচ অতিরিক্ত সময়ে নিয়ে গেল ইন্টার। সেখানে জোড়া গোলে ব্যবধান গড়ে দিলেন ইভান পেরিসিচ।

১১ বছর পর ইতালিয়ান কাপের শিরোপা জিতেছে ইন্টার। বুধবার রাতে রোমাঞ্চকর ফাইনালে ৪-২ গোলে জিতেছে ইতালিয়ান চ্যাম্পয়নরা। নিকোলো বারেল্লার গোলে ইন্টার এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধের শুরুতে সমতা আনেন আলেক্স সান্দ্রো। দুই মিনিটের মাথায় ইউভেন্তুসকে এগিয়ে নেন দুসান ভ্লাহোভিচ।

হাকান কানহানোগ্লু সফল স্পট কিকে সমতা আনার পর আরেকটি পেনাল্টি থেকে ইন্টারকে এগিয়ে নেন ইভান পেরিসিচ। দুই মিনিটের মাথায় চমৎকার এক গোলে ব্যবধান আরও বাড়ান তিনি।

এর পরপরই মেজাজ হারিয়ে লাল কার্ড দেখেন ইউভেন্তুস কোচ মাস্সিমিলিয়ানো আল্লেগ্রি।ইতালিয়ান কাপে এটি ইন্টারের অষ্টম শিরোপা। তাদের চেয়ে বেশি এই শিরোপা জিতেছে কেবল রোমা (৯) ও ইউভেন্তুস (১৪)।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha