বাড়িখেলাপ্রথম ইয়োহান ক্রুইফ ট্রফি জিতলেন আনচেলত্তি

প্রথম ইয়োহান ক্রুইফ ট্রফি জিতলেন আনচেলত্তি

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২৯ অক্টোবর: এই বছর থেকে ব্যালন দ’র পুরস্কারে নতুন দুটি ক্যাটাগরি যুক্ত করার কথা জানানো হয়েছিল আগেই। পুরুষ ও নারী দুই বিভাগেই সেরা কোচ পাবেন নেদারল‍্যান্ডস ও বার্সেলোনা কিংবদন্তির নামে ইয়োহান ক্রুইফ ট্রফি। পুরুষদের মধ‍্যে সবার আগে সেটি জিতলেন রেয়ালের অভিজ্ঞ কোচ আনচেলত্তি।ফরাসি সাময়িকী ‘ফ্রান্স ফুটবল’ সোমবার রাতে প্যারিসে জমকালো ব্যালন দ’র অনুষ্ঠানে বর্ষসেরা কোচদের নাম ঘোষণা করে।

আনচেলত্তির মতো অনুপস্থিত ছিলেন নারী বিভাগে জয়ী যুক্তরাষ্ট্রের কোচ এমা হায়েসও। তিনি পুরস্কার পেয়েছেন মূলত চেলসির হয়ে উইমেন’স সুপার লিগের পুরস্কার ধরে রাখার জন‍্য। পরে তার কোচিংয়ে অলিম্পিকে সোনা জিতেছে যুক্তরাষ্ট্র।আনচেলত্তির কোচিংয়ে গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা ও স্প্যানিশ সুপার কাপ জেতে রেয়াল মাদ্রিদ। ইতালিয়ান কোচই সম্ভাবনায় এগিয়েছিলেন। শেষ পর্যন্ত পুরস্কার পেলেন তিনিই।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য