Saturday, October 24, 2026
বাড়ি খেলা ১১ বছর বয়সে সর্বকনিষ্ঠ মহিলা আন্তর্জাতিক মাস্টার হলেন বোধনা শিবানন্দন

১১ বছর বয়সে সর্বকনিষ্ঠ মহিলা আন্তর্জাতিক মাস্টার হলেন বোধনা শিবানন্দন

১১ বছর বয়সে সর্বকনিষ্ঠ মহিলা আন্তর্জাতিক মাস্টার হলেন বোধনা শিবানন্দন



কলকাতা, ২৪ অক্টোবর (হি.স.) : এগারো বছর বয়সী বোধনা শিবানন্দন শুক্রবার হাঙ্গেরির কিংবদন্তি জুডিট পোলগারের দীর্ঘদিনের রেকর্ডটি ভেঙে দাবা ইতিহাসের সর্বকনিষ্ঠ মহিলা আন্তর্জাতিক মাস্টার (আইএম) হয়েছেন।

ইংল্যান্ডের এই দাবা বিস্ময়বালিকা, যাঁর পরিবার তামিলনাড়ুর অধিবাসী, শুক্রবার মন্টিনিগ্রোর বুদভায় অনুষ্ঠিত ইউরোপিয়ান ক্লাব কাপে তাঁর তৃতীয় ও শেষ আইএম নর্মটি অর্জন করেছেন।

১১ বছর, সাত মাস এবং ১৬ দিন বয়সে বোধনা পুরুষ ও মহিলা উভয় দাবা মিলিয়ে সপ্তম-কনিষ্ঠতম আন্তর্জাতিক মাস্টারও হন।

উজবেকিস্তানের সমরখন্দে অনুষ্ঠিত ২০২৬ দাবা অলিম্পিয়াডে ইংল্যান্ডের প্রতিনিধিত্ব করে ১১ রাউন্ডে আট পয়েন্ট অর্জন করার পর, সর্বকনিষ্ঠ মহিলা গ্র্যান্ডমাস্টার (ডব্লিউজিএম) হওয়ার এক মাসেরও কম সময়ের মধ্যে তিনি এই সাফল্য লাভ করেন।

বোধনা জুলাই মাসে ফ্রান্সের ডোল ওপেনে তার প্রথম আইএম নর্ম অর্জন করেন, যেখানে তিনি ২৬২৮ রেটিংধারী ফরাসি গ্র্যান্ডমাস্টার মার্ক'আন্দ্রিয়া মাউরিজ্জিকে পরাজিত করেন।

সেপ্টেম্বরে অনুষ্ঠিত দাবা অলিম্পিয়াডে তিনি তার দ্বিতীয় আইএম নর্ম অর্জন করেন।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha