Thursday, August 6, 2026
বাড়ি খেলা চ্যাম্পিয়ন শুভঙ্কর, রানার্স সন্তোষ

চ্যাম্পিয়ন শুভঙ্কর, রানার্স সন্তোষ

চ্যাম্পিয়ন শুভঙ্কর, রানার্স সন্তোষ

ক্রীড়া প্রতিনিধি।।  কর্মরত সাংবাদিকদের ব্যাডমিন্টন প্রতিযোগিতায় চ্যাম্পিয়নের খেতাব অর্জন করেছেন শুভঙ্কর দাস, রানার্স সন্তোষ গোপ। ইউনাইটেড ফ্রেন্ডসের ব্যাডমিন্টন কোর্টে প্রতিযোগিতা আনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবারের রাজ্য ব্যাডমিন্টনে চ্যাম্পিয়ন সোম্যদীপ সাহা। প্রতিযোগিতায় ১৯ জন কর্মরত সাংবাদিক অংশ নেন।

আসরে তৃতীয় স্থান অর্জন করেছেন অভিষেক দেববর্মা। চ্যাম্পিয়ন এবং রানার্সকে কল্যাণী দে ফাউন্ডেশনের তরফে প্রাইজমানি দেয়া হয়। ফাউন্ডেশনের ডিরেক্টর অভিষেক দে চ্যাম্পিয়ন শুভঙ্কর দাস এবং রানার্স সন্তোষ গোপের হাতে আর্থিক পুরস্কার তুলে দেন। ব্যাডমিন্টন প্রতিযোগিতার খেলাগুলো পরিচালনা করেন  ত্রিপুরা ব্যাডমিন্টন এসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি প্রদীপ কুমার সাহা, সহ-সভাপতি সুরজিৎ রায় ও নারায়ন দাস, যুগ্ম-সম্পাদক গিরিধারী দেবনাথ এবং সিনিয়র ক্রীড়া সাংবাদিক সুপ্রভাত দেবনাথ।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha