বাড়িখেলাভিয়ারিয়াল ছেড়ে চেলসিতে জ্যাকসন

ভিয়ারিয়াল ছেড়ে চেলসিতে জ্যাকসন

স্যন্দন ডিজিটেল ডেস্ক,১ জুলাই: চেলসি শুক্রবার বিবৃতিতে জানায়, ২২ বছর বয়সী এই ফুটবলারের সঙ্গে ৮ বছরের চুক্তি হয়েছে তাদের।সাম্প্রতিক নানা চুক্তির ধারা মেনে এটির আর্থিক বিষয়াদিও বিস্তারিত জানানো হয়নি। তবে ব্রিটিশ সংবাদমাধ্যমগুলোর খবর, ৩ কোটি ৭০ লাখ ইউরোতে জ্যাকসনকে নিয়েছে চেলসি।ভিয়ারিয়ালের যুব দল হয়ে ২০২০ সালে মূল দলে অভিষেক জ্যাকসনের। গত জানুয়ারিতে তাকে দলে নিতে ভিয়ারিয়ালের সঙ্গে ২ কোটি ২৫ লাখ ইউরোর চুক্তি প্রায় চূড়ান্ত করে ফেলেছিল ইংলিশ ক্লাব বোর্নমাউথ। তবে তখন হ্যামস্ট্রিং চোটের কারণে শেষ পর্যন্ত এই ফরোয়ার্ডকে শেষ পর্যন্ত নেয়নি বোর্নমাউথ। মার্চে মাঠে ফেরার পর আস্তে আস্তে নিজের সেরা চেহারাটা মেলে ধরেন প্রতিভাবান এই তরুণ।লিগের শেষ ৮ ম্যাচে ৯ গোল করেন তিনি। মে মাসে লিগের সেরা ফুটবলারও মনোনীত হন।নতুন মৌসুমের আগে চেলসির আক্রমণভাগে দ্বিতীয় সংযোজন জ্যাকসন। এর আগে তারা দলে নিয়েছে ফরাসি ফরোয়ার্ড ক্রিস্তোফা এনকুনকুকে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য