Sunday, August 16, 2026
বাড়ি খেলা চুক্তির মেয়াদ শেষ হলেও দে হেয়ার সঙ্গে ‘আলোচনা চলছে’ ইউনাইটেডের

চুক্তির মেয়াদ শেষ হলেও দে হেয়ার সঙ্গে ‘আলোচনা চলছে’ ইউনাইটেডের

চুক্তির মেয়াদ শেষ হলেও দে হেয়ার সঙ্গে ‘আলোচনা চলছে’ ইউনাইটেডের

স্যন্দন ডিজিটেল ডেস্ক,১ জুলাই: ম্যানচেস্টার ইউনাইটেডের এখনকার দলের সবচেয়ে পুরনো ফুটবলার দে হেয়া। সেই ২০১১ সালে ওল্ড ট্রাফোর্ডে পা রাখেন তিনি। ক্লাবের অনেক সাফল্য-ব্যর্থতা, নানা পরিবর্তনের পথের সঙ্গী তিনি। ৩২ বছর বয়সী এই গোলকিপারের সঙ্গে ক্লাবের চুক্তি শেষ হয়ে গেছে শুক্রবার।চুক্তির মেয়াদ শেষ হওয়ার ঠিক আগে ইউনাইটেড বিবৃতিতে জানায়, “দাভিদ হে হেয়ার চুক্তি মেয়াদ শেষ হওয়ার পথে, তবে দীর্ঘদিনের সঙ্গী এই কিপারের সঙ্গে আলোচনা উন্মুক্তই আছে।”বিবিসি জানিয়েছে, এই সপ্তাহেই বিয়ে করতে যাচ্ছেন দে হেয়া। তার সঙ্গে ইউনাইটেড কর্তৃপক্ষের সামনাসামনি আলোচনা না হওয়া পর্যন্ত নতুন চুক্তির সম্ভাবনা নেই।আতলেতিকো মাদ্রিদ থেকে ২০১১ সালে দে হেয়াকে দলে এনেছিলেন কিংবদন্তি কোচ স্যার অ্যালেক্স ফার্গুসন। সেই থেকে এখনও পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে ইউনাইটেডের হয়ে প্রায় সাড়ে পাঁচশ ম্যাচ খেলেছেন স্প্যানিশ এই গোলকিপার।সদ্য সমাপ্ত মৌসুমে ১৭ ম্যাচে ক্লিন শিট রেখে প্রিমিয়ার লিগ ক্যারিয়ারের দ্বিতীয় ‘গোল্ডেন গ্লাভস’ জিতে নিয়েছেন দে হেয়া। তবে সাম্প্রতিক সময়ে তার পারফরম্যান্সে ভাটার টানও লক্ষ্য করা গেছে। তার রিফ্লেক্স ও নানা কিছুতে কমতি নিয়ে আলোচনা-সমালোচনা হয়েছে অনেকে।ইউনাইটেডের বর্তমান দলে সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া ফুটবলারদের একজন দে হেয়া। ইন্টার মিলানে থাকা ক্যামেরুনের গোলকিপার আন্দ্রে ওনানার প্রতি ইউনাইটেডের আগ্রহ আছে বলেও খবর এসেছে সংবাদমাধ্যমে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha