ওয়েলিংটন, ২১ নভেম্বর (হি.স.) : ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে শনিবার প্রথম টেস্টে নতুন ইতিহাস গড়লেন কে এল রাহুল। ২০৭ বলে নিজের ১৩তম টেস্ট সেঞ্চুরি পূর্ণ করে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউ জিল্যান্ড এবং অস্ট্রেলিয়া—এই চারটি সেনা দেশেই টেস্ট শতরান করা প্রথম ভারতীয় ওপেনার হলেন তিনি। এর আগে চারটি সেনা দেশেই পঞ্চাশোর্ধ্ব রান করা প্রথম ভারতীয় ওপেনার হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন ৩৪ বছর বয়সী এই ব্যাটার।
এই কীর্তির মাধ্যমে অষ্টম এশীয় ব্যাটার হিসেবে চারটি সেনা দেশে টেস্ট শতরানের এলিট তালিকায় নাম লেখালেন রাহুল। মহম্মদ আজহারউদ্দিন, শচিন তেন্ডুলকর, সঈদ আনোয়ার, রাহুল দ্রাবিড়, ইউনিস খান, কুমার সাঙ্গাকারা এবং বিরাট কোহলির পাশে জায়গা করে নেওয়া রাহুল হলেন পঞ্চম ভারতীয়।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান