কলকাতা, ২৭ অক্টোবর (হি.স.) : এবার স্পেনের বিশ্বকাপ জয়ে বড় ভূমিকা রাখা উনাই সিমন জিতলেন ব্যালন ডি অরের বর্ষসেরা গোলরক্ষকের পুরস্কার। তিবো কোর্তোয়া, এমিলিয়ানো মার্তিনেসদের মতো গোল রক্ষকদের পেছনে ফেলে স্বীকৃতিটি নিজের করে নিয়েছেন বিশ্বকাপের এই গোল্ডেন গ্লাভস জয়ী। লন্ডনের প্যালাডিয়াম থিয়েটারে সোমবার রাতে জমকালো অনুষ্ঠানে সিমনের হাতে পুরস্কারটি তুলে দেওয়া হয়। এবার বর্ষসেরা গোলরক্ষকের লড়াইয়ে ছিলেন মোট ১০ জন। সবাইকে টপকে সম্মাননাটি পেলেন সিমন। বিশ্বকাপে কেবল একটি গোল হজম করেন সিমন। সব মিলিয়ে, আথলেতিক বিলবাওয়ের এই গোলরক্ষক গত মরসুমে ৬২ ম্যাচ খেলে জাল অক্ষত রাখেন ২২টিতে। এদিকে মহিলা বিভাগে সেরা গোলরক্ষকের পুরস্কার লেভ ইয়াশিন ট্রফি জিতেছেন বার্সিলোনা গোলরক্ষক কাতা কোল। ক্লাবের হয়ে গত মরসুমে তিনি জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগ, উইমেন’স লিগ, কোপা দে লা রেইনা ও সুপার কাপ
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান