কলকাতা, ২৭ অক্টোবর (হি.স.) : স্পেনকে বিশ্বকাপ জিতিয়ে ব্যালন ডি অরের বর্ষসেরা কোচ নির্বাচিত হয়েছেন লুইস দে লা ফুয়েন্তে। পিএসজিকে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন্স লিগ জেতানো লুইস এনরিকে এবং ২২ বছর পর আর্সেনালকে লিগ শিরোপা জেতানো মিকেল আর্তেতাকে পেছনে ফেলে এই স্বীকৃতি পেয়েছেন তিনি।লন্ডনের প্যালাডিয়াম থিয়েটারে সোমবার রাতে জমকালো অনুষ্ঠানে ৬৫ বছর বয়সি দে লা ফুয়েন্তের হাতে পুরস্কারটি তুলে দেওয়া হয়। মহিলা বিভাগে ইয়োহান ক্রুইফ ট্রফি জিতেছেন লা মাজিয়ার প্রাক্তন কোচ পেরে রোমেউ। তার কোচিংয়ে গত মরসুমে বার্সিলোনা মহিলা দল জেতে চ্যাম্পিয়ন্স লিগ, ঘরোয়া লিগ, কোপা দে লা রেইনা ও সুপার কাপ।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান