Sunday, September 20, 2026
বাড়ি খেলা এশিয়ান গেমসে ব্যাডমিন্টনে ভারতের সম্ভাবনা

এশিয়ান গেমসে ব্যাডমিন্টনে ভারতের সম্ভাবনা

এশিয়ান গেমসে ব্যাডমিন্টনে ভারতের সম্ভাবনা

কলকাতা, ১৫ সেপ্টেম্বর (হি.স.): এশিয়ান গেমসের ব্যাডমিন্টনে এবার ভারতের পদক জেতার সম্ভাবনা খুবই উজ্জ্বল। এই ইভেন্টে অলিম্পিক পদকজয়ী পিভি সিন্ধু যেমন আছেন তেমনি এশিয়ান গেমস চ্যাম্পিয়ন সাত্ত্বিক সাইরাজ রানকিরেড্ডি, চিরাগ শেঠি, লক্ষ্য সেন একক, দ্বৈত এবং দলগত ইভেন্টে ভারতকে পদক এনে দেওয়ার আশা জাগাচ্ছেন।

ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার নির্বাচকরা জাতীয় ও আন্তর্জাতিক টুর্নামেন্ট গুলোতে ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড়দের পারফরম্যান্স বিচার করে এবারের গেমসের দল নির্বাচন করেছে।

দেশের শীর্ষ রেঙ্ক ধারী পুরুষদের সিঙ্গেলস খেলোয়াড় লক্ষ্য সেনের নেতৃত্বে গঠিত দলে রয়েছেন আরো অভিজ্ঞ এইচ এস প্রণয় এবং কিদাম্বি শ্রীকান্তের মতো খেলোয়াড়রা। ২০২২ সালে হাঙঝৌ এশিয়ান গেমসে এই খেলোয়াড়দের অসাধারণ পারফরম্যান্সের জন্য ভারত ব্রোঞ্জ পদক জিতেছিল। আর চলতি বছরের শুরুতে টমাস কাপে ভারত ব্রোঞ্জ পদক জিতেছিল বর্তমান দলের এইসব সদস্যরা।

এছাড়া নতুন প্রজন্মের ব্যাডমিন্টন প্রতিভা এশিয়া ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে রুপোর মালিক আয়ুশ শেঠি, বি ডব্লিউ এফ বিশ্ব জুনিয়র চ্যাম্পিয়নশিপে ব্যক্তিগত বিভাগে তানভি শর্মার রুপো এবং দলগত চ্যাম্পিয়নশিপে পদক জয়ী উন্নতি হুডাও আন্তর্জাতিক সার্কিটে ধারাবাহিক সাফল্য দেখিয়ে এশিয়ান গেমসে নির্বাচিত হয়েছেন।

এশিয়ান গেমসে এখন পর্যন্ত ভারত ব্যাডমিন্টনের ১৩ টি পদক জিতেছে। তারমধ্যে সোনা এসেছে ১৯২২ সালের এশিয়ান গেমস থেকে। সাত্ত্বিক ও চিরাগ জুটি পুরুষদের ডাবলসে সোনা জিতে ছিলেন। এই আসরে ভারত মোট ৩টি পদক জিতেছিল (১টি সোনা, ১টি রৌপ্য ও ১টি ব্রোঞ্জ)।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha