Monday, August 31, 2026
বাড়ি খেলা পেশাদার ক্রিকেটে ৯০০ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন মহম্মদ শামি

পেশাদার ক্রিকেটে ৯০০ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন মহম্মদ শামি

পেশাদার ক্রিকেটে ৯০০ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন মহম্মদ শামি


কলকাতা, ৩১ আগস্ট (হি.স.) : স্পর্শকরলেন নতুন রেকর্ড। অভিনন্দনের বন্যা ধেয়ে এল মহম্মদ শামির কাছে। পেশাদার ক্রিকেটে ৯০০ উইকেটের মাইলফলক স্পর্শ করে ভারতীয় পেসারদের এক বিশেষ তালিকায় জায়গা করে নিয়েছেন বাংলার এই তারকা। ভারতীয় ক্রিকেটে এমন কৃতিত্ব অর্জন করা ষষ্ঠ পেসার হিসেবে চিহ্নিত হলেন শামি। সোমবার তাঁর এই অসাধারণ সাফল্যে গর্বিত বাংলা ক্রিকেটের নিয়ামক সংস্থা ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল তথা (সিএবি) 'র।

উল্লেখ্য, পেশাদার ক্রিকেটে শামির ৯০০ উইকেটের সংগ্রহে রয়েছে প্রথম শ্রেণির ক্রিকেটে ৩৭৯টি উইকেট, লিস্ট এ ক্রিকেটে ২৮৩টি এবং টি-২০ ক্রিকেটে ২৩৮টি উইকেট। দীর্ঘ ক্রিকেটজীবনে ধারাবাহিকতা, গতি এবং নিখুঁত বোলিংয়ের জোরে একের পর এক সাফল্য পেয়েছেন তিনি। নতুন বলে আক্রমণ হোক কিংবা পুরনো বলে রিভার্স সুইং - বিভিন্ন পরিস্থিতিতে তাঁর কার্যকরী বোলিং বহু বার ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে।

এই নজির নিঃসন্দেহে শামির কেরিয়ারের অন্যতম উল্লেখযোগ্য অধ্যায়। বাংলার ক্রিকেটমহলেও তাঁর এই সাফল্য বিশেষ তাৎপর্য বহন করে। তাঁর ৯০০ উইকেটের মাইলফলককে স্মরণীয় করে রাখতে সিএবি-র পক্ষ থেকে তাঁকে এদিন জানানো হয়েছে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।

এই দুর্দান্ত কৃতিত্বের জন্য মহম্মদ শামিকে অভিনন্দন। আগামী দিনেও তাঁর বোলিংয়ে আরও বহু সাফল্য আসুক - এমন এই প্রত্যাশা ক্রিকেট প্রেমীদের।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha