Tuesday, September 1, 2026
বাড়ি খেলা শচীন–পন্টিংকে ছাড়িয়ে রুটের বিশ্ব রেকর্ড

শচীন–পন্টিংকে ছাড়িয়ে রুটের বিশ্ব রেকর্ড

শচীন–পন্টিংকে ছাড়িয়ে রুটের বিশ্ব রেকর্ড

লর্ডস, ৩১ আগস্ট (হি.স.) : ভারত এবং অস্ট্রেলিয়ার দুই কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকার ও রিকি পন্টিংকে ছাড়িয়ে বিশ্ব রেকর্ড গড়েছেন ইংল্যান্ডের তারকা ব্যাটসম্যান জো রুট।

রবিবার পাকিস্তানের বিপক্ষে চলমান লর্ডস টেস্টের দ্বিতীয় ইনিংসে মাত্র ২৪ রানে আউট হয়েছেন জো রুট। ইনিংসটা বড় করতে না পারলেও এই রানেই নতুন রেকর্ড গড়েছেন ইংলিশ অধিনায়ক।

জো রুট ইংল্যান্ডের মাঠে করেছেন ৭৫৯৪ রান। পন্টিং অস্ট্রেলিয়ায় করেছিলেন ৭৫৭৮ রান। তিনি এখন আছেন দ্বিতীয় স্থানে। তৃতীয় স্থানে আছেন ভারতের শচীন টেন্ডুলকার। নিজ দেশে তাঁর রান ৭২১৬। তাকে বহু আগেই পেছনে ফেলেছিলেন রুট, এবার ছাড়িয়ে গেলেন পন্টিংকেও।

সব মিলিয়ে টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি রানের তালিকায় শীর্ষে আছেন শচীন টেন্ডুলকার। তার রান ১৫৯২১। রুটের বর্তমান রান ১৪২০৮। তিনি ১৬৮ ম্যাচ খেলেছেন। শচীনকে ছুঁতে হলে তার আরও ১৭১৩ রান লাগবে।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha