Sunday, August 23, 2026
বাড়ি খেলা বিডব্লিউএফ বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভারতীয় ক্রীড়াবিদদের পারফরম্যান্স

বিডব্লিউএফ বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভারতীয় ক্রীড়াবিদদের পারফরম্যান্স

বিডব্লিউএফ বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভারতীয় ক্রীড়াবিদদের পারফরম্যান্স


কলকাতা, ২৩ আগস্ট (হি.স.): শনিবার সেমিফাইনালে তৃষা জলি ও গায়ত্রী গোপীচাঁদের পরাজয়ের মধ্য দিয়ে নয়াদিল্লির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে চলমান বিডব্লিউএফ বিশ্ব চ্যাম্পিয়নশিপ ২০২৬- এ ভারতীয় অংশগ্রহণের সমাপ্তি ঘটল।

মহিলাদের ডাবলস জুটি সেমিফাইনালে ওঠার সুবাদে একটি ব্রোঞ্জ পদক নিশ্চিত করেছে, যার অর্থ হলো এই প্রতিযোগিতায় তারাই একমাত্র ভারতীয় প্রতিযোগী যারা পদক জিতেছেন।

প্রতিযোগিতার একক বিভাগে পিভি সিন্ধু ও আয়ুষ শেঠি ভারতের সেরা পারফর্মার ছিলেন। তিনি রাউন্ড অফ ১৬ পর্যন্ত পৌঁছেছিলেন।

নয়াদিল্লিতে অনুষ্ঠিত বিডব্লিউএফ বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভারতীয় শাটলারদের পারফরম্যান্সের একটি বিশদ বিবরণ :

পুরুষদের একক:

লক্ষ্য সেন – ৩২ জনের পর্ব – গ্যারেট ট্যানের (মার্কিন যুক্তরাষ্ট্র) কাছে ২১-১৯, ১৯-২১, ১৭-২১ সেটে পরাজিত।

আয়ুশ শেঠি – শেষ ষোলোতে – আলউই ফারহানের (ইন্দোনেশিয়া) কাছে ১৯-২১, ১১-২১ গেমে পরাজিত।

মহিলাদের একক:

পিভি সিন্ধু – শেষ ষোলোতে – ওয়াং ঝি ই (চিন)-এর কাছে ১১-২১, ২১-১৫, ১৭-২১ সেটে পরাজিত।

উন্নতি হুডা - রাউন্ড অফ ৩২ - মিশেল লি (কানাডা) এর কাছে ২১-১১,৯-২২,২১-২৩এ পরাজিত।

পুরুষদের ডাবলস:

সাতবিকসাইরাজ র্যাঙ্কিরেড্ডি এবং চিরাগ শেঠি - কোয়ার্টার ফাইনাল - ওয়াং চ্যাং এবং লিয়াং ওয়েই কেং (চিন) এর কাছে ১৮-২১,৯-২১এ পরাজিত।

এম আর অর্জুন এবং হরিহরন আমসাকারুন - রাউন্ড অফ ৩২- কাং মিন হিউক এবং কি ডং জু (দক্ষিণ কোরিয়া) এর কাছে ১৭-২১,১৪-২১এ হেরেছেন।

মহিলাদের ডাবলস:

তৃষা জলি ও গায়ত্রী গোপীচাঁদ – সেমিফাইনাল (ব্রোঞ্জ জয়ী) – লিউ শেং শু ও ট্যান নিং (চিন)-এর কাছে ২১-১৮, ১৩-২১, ৮-২১ সেটে পরাজিত।

কবিপ্রিয়া সেলভাম ও সিমরান সিংঘি – ৩২ দলের পর্ব – গ্যাব্রিয়েলা স্তোয়েভা ও স্টেফানি স্তোয়েভার (বুলগেরিয়া) কাছে ৭-২১, ১৪-২১ গেমে পরাজিত হয়েছেন।

মিশ্র দ্বৈত:

আশিথ সূর্য এবং অমরুতা প্রমথুমেশ রাউন্ড অফ ৬৪এ এমরে সোনমেজ এবং ইয়াসেমেন বেকতাসের (তুর্কি) কাছে পরাজিত।

ধ্রুব কপিলা এবং তানিশা ক্রাস্টো - রাউন্ড অফ ১৬ - গুও জিয়া ওয়া এবং চেন ফাং হুই (চিন) এর কাছে হেরেছেন।

রোহান কাপুর এবং রুত্বিকা গাড্ডে - রাউন্ড অফ ৬৪- জোনাথন লাই এবং ক্রিস্টাল লাই (কানাডা) এর কাছে হেরেছেন।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha