Thursday, February 5, 2026
বাড়িখেলাএশিয়া কাপের আগে ক্রিকেটারদের যে বার্তা দিয়েছেন ভারত কোচ

এশিয়া কাপের আগে ক্রিকেটারদের যে বার্তা দিয়েছেন ভারত কোচ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, ৭  সেপ্টেম্বর।। আসন্ন এশিয়া কাপের প্রস্তুতি শুরু করে দিয়েছে ভারত। শিরোপা ধরে রাখার অভিযানে মাঠে নামার আগে ক্রিকেটারদের অনুপ্রেরণাদায়ক বার্তা দিয়েছেন প্রধান কোচ গৌতাম গাম্ভির।

দুবাইয়ে আইসিসি একাডেমি মাঠে শুক্রবার প্রথমবারের মতো দলীয় অনুশীলন করেছে ভারত। ক্রিকেটারদের অনুশীলনের একটি ভিডিও শনিবার নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করেছে বিসিসিআই (বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া)। সেখানেই অলরাউন্ডার শিভাব দুবে তুলে ধরেন কোচের বার্তা। “কোচ বলেছেন যে, যখনই দেশের হয়ে খেলবে, তখনই নতুন কিছু করার সুযোগ থাকবে। সুযোগটি ভালোভাবে কাজে লাগাতে হবে, ঠিকভাবে অনুশীলন করো এবং আরও ভালো ক্রিকেটার হয়ে ওঠো।”

ইংল্যান্ডে ২-২ ব্যবধানে টেস্ট সিরিজ ড্রয়ের পর ভারতীয় ক্রিকেটারদের একসঙ্গে প্রথম অনুশীলন এটি। সহ-অধিনায়ক শুবমান গিল, বোলিং আক্রমণের প্রধান অস্ত্র জাসপ্রিত বুমরাহ, আর্শদিপ সিং, কুলদিপ ইয়াদাভসহ একাধিক সিনিয়র ক্রিকেটার এশিয়া কাপ সামনে রেখে এক মাসের মতো বিশ্রাম নিয়েছিলেন।

গত বছরের জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের পর ভারতের হয়ে আর এই সংস্করণে খেলেননি বুমরাহ। এখানে আবার খেলতে মুখিয়ে আছেন ৩১ বছর বয়সী এই ফাস্ট বোলার।

 “সত্যিই ভালো লাগছে। আমি অনেক দিন পর টি-টোয়েন্টি দলে যোগ দিয়েছি। এই তিন সপ্তাহের (বিশ্রাম) সময় সত্যিই ভালো ছিল। বাড়িতে কিছুটা সময় কাটিয়েছি। আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি। সামনে রোমাঞ্চকর সময়।”

আগামী ১০ সেপ্টেম্বর দুবাইয়ে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে সুরিয়াকুমার ইয়াদাভের নেতৃত্বাধীন ভারত। সবশেষ ২০২৩ সালের এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কাকে ১০ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল তারা। যদিও সেটি ছিল ওয়ানডে সংস্করণে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য