Wednesday, August 26, 2026
বাড়ি খেলা এবার সর্বোচ্চ করের আওতায় আইপিএল, বাড়ছে টিকিটের দাম, মাথায় হাত সমর্থকদের

এবার সর্বোচ্চ করের আওতায় আইপিএল, বাড়ছে টিকিটের দাম, মাথায় হাত সমর্থকদের

এবার সর্বোচ্চ করের আওতায় আইপিএল, বাড়ছে টিকিটের দাম, মাথায় হাত সমর্থকদের

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ০৪ সেপ্টেম্বর ।। এবার জিএসটি সংস্কারের অভিঘাত আইপিএলে! পরিস্থিতি এমন জায়গায়, এবার থেকে আইপিএলের ম্যাচ স্টেডিয়ামে বসে দেখতে গেলে পকেট থেকে খসাতে হবে মোটা টাকা। কেন্দ্রীয় সরকার আইপিএল টিকিটের উপর পণ্য ও পরিষেবা কর বা জিএসটি ২৮ শতাংশ থেকে বাড়িয়ে ৪০ শতাংশ করার সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে মেগা টি-টোয়েন্টি লিগের টিকিটের দামও মহার্ঘ হতে চলেছে। কারণ সর্বোচ্চ করের আওতায় চলে আসছে আইপিএল টিকিট। উল্লেখ্য, নবরাত্রির প্রথম দিন, ২২ সেপ্টেম্বর থেকে নতুন জিএসটি’র হার কার্যকর হবে।

ওয়াকিবহাল মহল মনে করছে, এর ফলে ক্যাসিনো, রেস ক্লাবে প্রবেশের সমতুল্য হতে চলেছে আইপিএলও। বলাই বাহুল্য যে, জিএসটি বৃদ্ধির কারণে আইপিএল ম্যাচের টিকিটের দাম বাড়বে। আর এই খবরে যে দর্শকদের মুখ ভার হবে, তা সহজেই অনুমেয়। আন্তর্জাতিক এবং ঘরোয়া ম্যাচের ক্ষেত্রে টিকিটে ১৮ শতাংশ জিএসটি বহাল থাকলেও আইপিএলের টিকিটকে সর্বোচ্চ করের আওতায় আনা হতে চলেছে।

প্রশ্ন হল, টিকিটের দাম তাহলে কত হতে চলেছে? আগে ৫০০ টাকার টিকিট কেনা যেত ৬৪০ টাকায়। এখন সেই টিকিট কিনতে হবে ৭০০ টাকায়। একইভাবে হাজার টাকার টিকিট, যার দাম আগে ছিল জিএসটি সমেত ১২৮০ টাকা, এখন সেই টিকিট কিনতে হবে ১৪০০ টাকায়। অর্থাৎ ৪০০ টাকা অতিরিক্ত খরচ করতে হবে। একই নিয়মে ২ হাজার টাকার টিকিট ৮০০ টাকা অতিরিক্ত জিএসটি দিয়ে কিনতে হবে ২৮০০ টাকায়। যা আগে কেনা যেত ২৫৬০ টাকায়। এর ফলে দর্শকদের মনে প্রভাব পড়বে বলেই মনে করা হচ্ছে।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha