Thursday, February 5, 2026
বাড়িখেলামানবিক বিসিসিআই! প্রয়াত ক্রিকেটারদের পরিবারের জন্য আর্থিক অনুদান ঘোষণা ক্রিকেট সংস্থার

মানবিক বিসিসিআই! প্রয়াত ক্রিকেটারদের পরিবারের জন্য আর্থিক অনুদান ঘোষণা ক্রিকেট সংস্থার

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২৬অগস্ট : অবসর নেওয়ার পর অনেক সময়ই সমস্যার মুখে পড়েন ক্রিকেটাররা। বিপদ আরও বাড়ে তাঁরা প্রয়াত হওয়ার পর। অনেকেই সেভাবে প্রতিষ্ঠিত হতে পারেন না। আর্থিক স্বাচ্ছন্দ্যও থাকে না। ফলে ওই ক্রিকেটারের মৃত্যুর পর সংকটের মধ্যে দিন কাটায় তাঁর পরিবার। সেই সমস্যা রুখতে বড়সড় পদক্ষেপ নিল ভারতীয় ক্রিকেটার অ্যাসোসিয়েশন বা আইসিএ। যে সংস্থাকে স্বীকৃতি দিয়েছে বিসিসিআইও।

গত শনিবার বেঙ্গালুরুতে আইসিএ-র দ্বিতীয় বোর্ড মিটিং বসে। সেখানে ঠিক হয়, প্রয়াত ক্রিকেটারদের পরিবারকে এককালীন এক লক্ষ টাকা দেওয়া হবে। ইতিমধ্যেই ৫০জন ক্রিকেটারের পরিবারকে তার জন্য বেছে নেওয়া হয়েছে। এই বিষয়ে আইসিএ-র ডিরেক্টর যজুবিন্দ্র সিং জানান, “আমরা ৬০ বছর বয়সের বেশি আরও ১৫০ জন সদস্যের তালিকা তৈরি করেছি। যারা বিসিসিআই বা রাজ্য সংস্থাগুলির থেকে কোনও রকম পেনশন বা ভাতা পান না।”

পাশাপাশি আইসিএ-র একটি নিজস্ব স্বাস্থ্যবিমা রয়েছে। যেখানে ১০৭৯ সদস্যদের জন্য ২.৫ লক্ষ টাকার স্বাস্থ্যবিমা রয়েছে। এছাড়া প্রতিবছর সেই ক্রিকেটারদের ৪৩ রকম স্বাস্থ্যপরীক্ষা করা হয়। এই প্রকল্পের অধীনে সেই প্রাক্তন প্লেয়ারদের রাখা হয়েছে, যারা পুরুষদের ক্রিকেটে অন্তত ১০টি থেকে ২৪টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন। বা মহিলাদের ক্রিকেটে অন্তত পাঁচটি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন। এই প্রকল্পকে আরও বৃহত্তর করার পরিকল্পনা রয়েছে আইসিএ-র।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য