স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২১ অগস্ট : বিরোধীদের মধ্যে একাধিক নেতা রয়েছেন যাঁরা অত্যন্ত প্রতিভাবান। কিন্তু তাঁদেরকে ঘিরে নিরাপত্তাহীনতায় ভোগেন রাহুল গান্ধী! এনডিএ নেতাদের বৈঠকে এমন মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সূত্রের খবর, কেন্দ্রের শরিকদের সঙ্গে বাদল অধিবেশনের শেষদিনে আলোচনায় বসেছিলেন প্রধানমন্ত্রী। সেখানেই ইঙ্গিতবাহী মন্তব্য করেন তিনি।
বিরোধীদের বিঁধতে গিয়েই পরিবারতন্ত্র এবং রাহুল গান্ধীকে তুলোধোনা করেছেন প্রধানমন্ত্রী। বৈঠকে তিনি বলেন, বিরোধী দলগুলির মধ্যে বেশ কয়েকজন সম্ভাবনায় নেতা রয়েছেন। বিশেষত কংগ্রেসে। কিন্তু তাঁদের কথা বলার অনুমতিটুকুও মেলে না। তার অন্যতম কারণ হল গান্ধী পরিবারের নিরাপত্তাহীনতা। ওই বৈঠকে মোদি আরও বলেন, বিরোধীদের এই নেতাদের নিয়ে আতঙ্কে ভোগেন রাহুল গান্ধী। তাঁর কারণেই প্রতিভাবান নেতারা মুখ খুলতে পারেন না। উল্লেখ্য, এই বৈঠকে কোনও বিরোধী সাংসদ হাজির ছিল না।

