Thursday, August 27, 2026
বাড়ি জাতীয় গুরুতর অসুস্থ ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবু সোরেন !

গুরুতর অসুস্থ ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবু সোরেন !

গুরুতর অসুস্থ ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবু সোরেন !

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ০৩ অগস্ট : ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সে রাজ্যের শাসক দল ঝাড়খণ্ড মুক্তি মোর্চার প্রধান শিবু সোরেন গুরুতর অসুস্থ। তাঁকে দিল্লির একটি হাসপাতালের ভেন্টিলেশনে রাখা হয়েছে। ঝাড়খণ্ডের রাজনীতিতে ‘গুরুজি’ নামে পরিচিত শিবু সোরেনের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে জানা গিয়েছে। চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণে রয়েছেন তিনি।

৮১ বছরের ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছেন গত কয়েক মাস ধরেই। পরিস্থিতি জটিল হওয়ায় গত ১৯ জুন তাঁকে দিল্লির একটি হাসপাতালে ভর্তি করানো হয়। সম্প্রতি তাঁর ব্রেন স্ট্রোক হয়। এছাড়াও দীর্ঘদিন ধরে কিডনির সমস্য রয়েছে ঝাড়খণ্ড আন্দোলনের নেতার। জেএমএম সূত্রে খবর, শুক্রবার প্রবীণ রাজনৈতিক নেতার শারীরিক অবস্থার অবনতি হয়। এর পরেই তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়। বিদেশি চিকিৎসকদের সঙ্গেও পরামর্শ করা হচ্ছে হাসপাতালের তরফে।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha