Thursday, August 6, 2026
বাড়ি জাতীয় ফের দুর্ঘটনা! ওড়িশায় লাইনচ্যুত শালিমার-সম্বলপুর মহিমা গোসাঁই এক্সপ্রেস

ফের দুর্ঘটনা! ওড়িশায় লাইনচ্যুত শালিমার-সম্বলপুর মহিমা গোসাঁই এক্সপ্রেস

ফের দুর্ঘটনা! ওড়িশায় লাইনচ্যুত শালিমার-সম্বলপুর মহিমা গোসাঁই এক্সপ্রেস

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২৪ জুলাই : ফের রেল দুর্ঘটনা! ওড়িশায় লাইনচ্যুত শালিমার-সম্বলপুর মহিমা গোসাঁই এক্সপ্রেস। তবে গতি কম থাকায় বড়সড় কোনও দুর্ঘটনা ঘটেনি। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারী দল এবং রেলের উচ্চপদস্থ আধিকারিকরা।


বৃহস্পতিবার সকাল ৯টা ১৮মিনিট নাগাদ ট্রেনটি সম্বলপুর সিটি থেকে হাওড়ার শালিমারের উদ্দেশে রওনা রওনা দিয়েছিল। কিন্তু ছাড়ার কিছুক্ষণের মধ্যেই ৯টা ২২ নাগাদ ট্রেনটি আচমকা লাইনচ্যুত হয়ে যায়। এরপরই প্রচণ্ড ঝাঁকুনি দিয়ে সেটি থেমে যায়। ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। তারপরই লাইনচ্যুত হওয়ার খবরটি জানা যায়। তবে ট্রেনটির গতি কম থাকায় বড়সড় কোনও দুর্ঘটনা ঘটেনি। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় উদ্ধারকারী দল এবং রেলের উচ্চপদস্থ আধিকারিকরা। জানা গিয়েছে, গার্ড ভ্যানের ঠিক পরে যে কোচটি ছিল সেটি লাইনচ্যুত হয়ে যায়। এই ঘটনার জেরে ওই শাখায় সাময়িকভাবে ব্যাহত হয় ট্রেন চলাচল।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha