বাড়িজাতীয়চেন্নাইয়ের হাসপাতালে ভর্তি রজনীকান্ত

চেন্নাইয়ের হাসপাতালে ভর্তি রজনীকান্ত

চেন্নাই, ২৮ অক্টোবর (হি.স.): চেন্নাইয়ের হাসপাতালে ভর্তি হলেন দাদাসাহেব ফালকে পুরস্কারপ্রাপ্ত সুপারস্টার রজনীকান্ত। বৃহস্পতিবার চেন্নাইয়ের কাবেরী হাসপাতালে ভর্তি করা হয়েছে রজনীকান্তকে। শারীরিক পরীক্ষার জন্য এদিন কাবেরী হাসপাতালে গিয়েছিলেন রজনীকান্ত। এরপর তাঁকে হাসপাতালে ভর্তি নেওয়া হয়। সুপারস্টারের কী সমস্যা হয়েছে, তা জানা যায়নি।

চলতি সপ্তাহেই দাদাসাহেব ফালকে পুরস্কারের সম্মানিত হয়েছেন রজনীকান্ত। সেই সময় দিল্লিতেই ছিলেন তিনি। চেন্নাইয়ে ফিরে যাওয়ার পর শারীরিক পরীক্ষার জন্য এদিন কাবেরী হাসপাতালে গিয়েছিলেন রজনীকান্ত। এরপর তাঁকে হাসপাতালে ভর্তি করে নেওয়া হয়। রজনীকান্ত হাসপাতালে ভর্তি হয়েছেন, এ কথা শোনা মাত্রই উদ্বিগ্ন হয়ে পড়েছেন তাঁর ভক্তরা।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য