Monday, July 27, 2026
বাড়ি জাতীয় লখনউয়ে ‘এনকাউন্টার’! শিশুধর্ষণে অভিযুক্তকে গুলি সাব-ইনস্পেক্টরের

লখনউয়ে ‘এনকাউন্টার’! শিশুধর্ষণে অভিযুক্তকে গুলি সাব-ইনস্পেক্টরের

লখনউয়ে ‘এনকাউন্টার’! শিশুধর্ষণে অভিযুক্তকে গুলি সাব-ইনস্পেক্টরের

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১ জুন : উত্তরপ্রদেশের লখনউয়ে ধর্ষণে অভিযুক্তকে ‘এনকাউন্টার’ করল পুলিশ। অনেক দিন ধরেই অভিযুক্তকে খুঁজছিল পুলিশ। শনিবার গোপন সূত্রে পুলিশ খবর পায়, লখনউয়ের মাদেগঞ্জে আশ্রয় নিয়েছেন অভিযুক্ত। সেই খবর পেয়েই সাব-ইনস্পেক্টর সাকিনা খানের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযুক্তকে গ্রেফতার করতে যায়।

পুলিশ সূত্রে খবর, এই অভিযানের খবর পাওয়ামাত্রই অভিযুক্ত যুবক পালানোর চেষ্টা করেন। কিন্তু তাঁকে চারপাশ থেকে ঘিরে ফেলা হয়। পুলিশের দাবি, অভিযুক্তের কাছে আগ্নেয়াস্ত্র ছিল। পুলিশকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করেন তিনি। পাল্টা পুলিশও গুলি চালায়। অভিযুক্তকে আত্মসমর্পণ করতে বলা হয়। কিন্তু তা না করে পুলিশের উপর হামলা চালান। পাল্টা পুলিশও গুলি চালায়। সেই সংঘর্ষে গুলিবিদ্ধ হন অভিযুক্ত। তাঁকে গ্রেফতার করা হয়। তার পর চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ডেপুটি পুলিশ কমিশনার ‘এনকাউন্টার’-এর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, মহিলা সাব-ইনস্পেক্টর সাকিনা খান এই মামলার তদন্ত করছিলেন। নির্যাতিতার কাউন্সেলিংও করছেন। অভিযুক্ত যুবক পুলিশকে লক্ষ্য করে গুলি চালাতেই পাল্টা গুলি চালায় পুলিশও। তখন অভিযুক্ত গুলিবিদ্ধ হন। গত ২৮ মে মাদেগঞ্জে এক শিশুকে ধর্ষণের অভিযোগ ওঠে।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান