স্যন্দন ডিজিটাল ডেস্ক ২৮ অক্টোবর : উৎসবের মরশুমে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য সুখবর। তাঁদের ৩ শতাংশ মহার্ঘ ভাতা বা ডিএ বৃদ্ধিতে সম্মতি দিল ক্যাবিনেট। এতদিন পর্যন্ত ৬০ শতাংশ হারে মহার্ঘ ভাতা পেতেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। ৩ শতাংশ বাড়ার ফলে তা পৌঁছাবে ৬৩ শতাংশে। বুধবার এই ঘোষণা হলেও চলতি বছরের জুলাই থেকেই বর্ধিত হারে ডিএ পাবেন কর্মীরা। এর ফলে উপকৃত হবেন কেন্দ্রীয় সরকারের প্রায় ৪৮ লক্ষ কর্মী এবং ৬৮ লক্ষ পেনশনভোগী।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান