Wednesday, August 26, 2026
বাড়ি জাতীয় অপহরণের পর নাবালিকাকে যৌন নির্যাতন! কর্নাটকে গ্রেপ্তার রাম মন্দিরের পুরোহিত

অপহরণের পর নাবালিকাকে যৌন নির্যাতন! কর্নাটকে গ্রেপ্তার রাম মন্দিরের পুরোহিত

অপহরণের পর নাবালিকাকে যৌন নির্যাতন! কর্নাটকে গ্রেপ্তার রাম মন্দিরের পুরোহিত

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২৪ মে : নাবালিকাকে অপহরণ এবং যৌন নির্যাতনের অভিযোগ উঠল এক পুরোহিতের বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে কর্নাটকের বেলাগাভি জেলায়। পুলিশ ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে।

পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম লোকেশ্বরা মহারাজ। তিনি বেলাগাভি জেলার একটি রাম মন্দিরের পুরোহিত। অভিযোগ, বাড়ি পৌঁছে দেওয়ার নাম করে তিনি নাবালিকাকে প্রথমে অপহরণ করেন। তারপর তাকে গ্রামের বাইরে একটি লজে নিয়ে যান। সেখানেই লোকেশ্বরা নাবালিকাকে যৌন নির্যাতন করেন বলে অভিযোগ। এদিকে মেয়ের খোঁজ না পেয়ে পুলিশের দ্বারস্থ হয় নাবালিকাটির পরিবার। শুরু হয় তদন্ত। বেলাগাভি জেলার একটি বাস স্ট্যান্ডের কাছ থেকে উদ্ধার করা হয় নির্যাতিতাকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধর্ষণ করার পর লোকেশ্বরাই তাকে সেখানে ছেড়ে দিয়ে যান। নাবালিকার অভিযোগের ভিত্তিতেই পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছে। পকসো ধারায় অভিযুক্তের বিরুদ্ধে মামলাও রুজু করা হয়েছে বলে খবর।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha