Monday, September 28, 2026
বাড়ি জাতীয় নরেন্দ্র মোদীকে খুনের পরিকল্পনা করা হয়েছে! এমনই হুমকি ফোন গেল মুম্বই পুলিশের কাছে।

নরেন্দ্র মোদীকে খুনের পরিকল্পনা করা হয়েছে! এমনই হুমকি ফোন গেল মুম্বই পুলিশের কাছে।

নরেন্দ্র মোদীকে খুনের পরিকল্পনা করা হয়েছে! এমনই হুমকি ফোন গেল মুম্বই পুলিশের কাছে।

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২৮ নভেম্বর : নরেন্দ্র মোদীকে খুনের পরিকল্পনা করা হয়েছে! এমনই হুমকি ফোন গেল মুম্বই পুলিশের কাছে। ফোনটি ৩৪ বছরের এক মহিলা করেন বলে প্রাথমিক ভাবে জানতে পারে পুলিশ। তার পরেই তাঁকে গ্রেফতার করা হয়। তবে পুলিশ সূত্রে খবর, ওই মহিলা মানসিক ভাবে সুস্থ নন। তবুও কেন তিনি এই হুমকি ফোন করলেন, তা খতিয়ে দেখছে পুলিশ।


পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে মুম্বই পুলিশের ট্র্যাফিক কন্ট্রোল রুমে একটি হুমকি ফোন যায়। সেই হুমকি ফোনে বলা হয়, প্রধানমন্ত্রী মোদীকে হত্যার পরিকল্পনা করা হয়েছে। এমনকি প্রধানমন্ত্রীকে হত্যার জন্য অস্ত্র প্রস্তত রয়েছে বলেও দাবি করা হয়। এই ফোন পাওয়ার পরেই সক্রিয় হয় মুম্বই পুলিশ। তদন্তের পর ওই মহিলাকে গ্রেফতার করা হয়।

প্রসঙ্গত, গত বছর জুলাই মাসেও প্রধানমন্ত্রী মোদী এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে খুনের হুমকি দিয়ে ফোন গিয়েছিল মুম্বই পুলিশের কাছে।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha