Thursday, July 30, 2026
বাড়ি জাতীয় হোলির পরই শপথ নিতে পারেন যোগী, মোদী ও নাড্ডার সঙ্গে দেখা করতে যাচ্ছেন দিল্লিতে

হোলির পরই শপথ নিতে পারেন যোগী, মোদী ও নাড্ডার সঙ্গে দেখা করতে যাচ্ছেন দিল্লিতে

হোলির পরই শপথ নিতে পারেন যোগী, মোদী ও নাড্ডার সঙ্গে দেখা করতে যাচ্ছেন দিল্লিতে

লখনউ, ১২ মার্চ (হি.স.): আগামী ৫ বছরের জন্য উত্তর প্রদেশ ফের বিজেপির, শুধু শপথ নেওয়ার অপেক্ষা। শোনা যাচ্ছে, হোলির পরই উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন যোগী আদিত্যনাথ। রবিবারই দিল্লিতে যাচ্ছেন যোগী আদিত্যনাথ, দিল্লিতে গিয়ে দেখা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। দেখা করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডার সঙ্গেও। তারপরই হয়তো ঠিক হতে পারে যোগী কবে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন।

উত্তর প্রদেশের ৪০৩টি বিধানসভা আসনের মধ্যে এবার ২৫৫টি আসনে জয়লাভ করেছে বিজেপি। পুরানো সরকারের মেয়াদ শেষ হওয়ায় শুক্রবারই রাজ্যপাল আনন্দীবেন প্যাটেলের কাছে পদত্যাগপত্র জমা দেন যোগী আদিত্যনাথ। এবার নতুন সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার অপেক্ষা। বিজেপি সূত্রের খবর, হোলির পরই উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন যোগী আদিত্যনাথ।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha