Sunday, July 26, 2026
বাড়ি জাতীয় নতুন সংসদ ভবন প্রত্যেক ভারতীয়কে গর্বিত করবে: প্রধানমন্ত্রী

নতুন সংসদ ভবন প্রত্যেক ভারতীয়কে গর্বিত করবে: প্রধানমন্ত্রী

নতুন সংসদ ভবন প্রত্যেক ভারতীয়কে গর্বিত করবে: প্রধানমন্ত্রী



নয়াদিল্লি, ২৬ মে (হি.স.) : “নতুন সংসদ ভবন প্রতিটি ভারতীয়কে গর্বিত করবে।” নবনির্মিত সংসদ ভবন কমপ্লেক্সের একটি ভিডিও টুইটারে শেয়ার করে শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একথা উল্লেখ করেন । এদিন তিনি, 'মাই পার্লামেন্ট মাই প্রাইড' হ্যাশট্যাগ ব্যবহার করে তার ভয়েসওভারের সাথে ভিডিওটি শেয়ার করার জন্য লোকদেরও অনুরোধ করেছেন।

প্রধানমন্ত্রী মোদী এক টুইটে লেখেন, “নতুন সংসদ ভবন প্রত্যেক ভারতীয়কে গর্বিত করবে। এই ভিডিওটি এই আইকনিক ভবনটির একটি আভাস দেয়৷ আমার একটি বিশেষ অনুরোধ - এই ভিডিওটি আপনার ভয়েস-ওভারে আপনার চিন্তা প্রকাশের সাথে শেয়ার করুন। আমি তাদের কিছু রিটুইট করব #MyParliamentMyPride ব্যবহার করতে ভুলবেন না।

উল্লেখ্য, ২৮ মে যজ্ঞ ও সর্বধর্ম প্রার্থনার মধ্য দিয়ে নতুন সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান