Tuesday, August 11, 2026
বাড়ি জাতীয় গুজরাট সফরে ভগবান দ্বারকাধীশের দর্শন ও পূজা করলেন অমিত শাহ

গুজরাট সফরে ভগবান দ্বারকাধীশের দর্শন ও পূজা করলেন অমিত শাহ

গুজরাট সফরে ভগবান দ্বারকাধীশের দর্শন ও পূজা করলেন অমিত শাহ

দ্বারকা, ২০ মে (হি.স.) : দ্বারকায় ভগবান দ্বারকাধীশের দর্শন ও পূজা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সহযোগিতা মন্ত্রী অমিত শাহ । শনিবার দ্বারকায় ভগবান দ্বারকাধীশের দর্শন করে তাঁর সামনে প্রণাম করেন এবং গর্ভগৃহে ঠাকুরজির চরণ পাদুকার বিশেষ পূজা করেন। এরপর তিনি এলাকাবাসীর শুভেচ্ছা গ্রহণ করেন। এর আগে তিনি শারদা পীঠের শঙ্করাচার্য সহজানন্দ সরস্বতীর সঙ্গে দেখা করে তাঁর আশীর্বাদ নেন।

শনিবার দুইদিনের সফরে তাঁর নিজ রাজ্য গুজরাটে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন জামনগর বিমানবন্দরে স্থানীয় নেতৃবৃন্দসহ বিশিষ্ট ব্যক্তিরা তাঁকে স্বাগত জানান। এই সফরে দেবভূমি দ্বারকা পরিদর্শন করে তিনি অনেক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এছাড়া তিনি আহমেদাবাদ ও গান্ধীনগরের বিভিন্ন কর্মসূচিতেও অংশ নেবেন তিনি। শনিবার দেবভূমি দ্বারকা জেলার ওখাতে ন্যাশনাল একাডেমি অফ কোস্টাল পুলিশিং (এনএসিপি) এর স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন শাহ।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha