Tuesday, August 11, 2026
বাড়ি জাতীয় নতুন দুই বিচারপতি পেল সুপ্রিম কোর্ট, শপথ নিলেন পি কে মিশ্র ও কে ভি বিশ্বনাথন

নতুন দুই বিচারপতি পেল সুপ্রিম কোর্ট, শপথ নিলেন পি কে মিশ্র ও কে ভি বিশ্বনাথন

নতুন দুই বিচারপতি পেল সুপ্রিম কোর্ট, শপথ নিলেন পি কে মিশ্র ও কে ভি বিশ্বনাথন


নয়াদিল্লি, ১৯ মে (হি.স.) : নতুন দুই বিচারপতি পেল দেশের সর্বোচ্চ আদলত। শুক্রবার সকালে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন অন্ধ্রপ্রদেশ হাইকোর্টের প্রধান বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র এবং প্রবীণ আইনজীবী কে ভেঙ্কটারমন বিশ্বনাথন। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় পি কে মিশ্র ও কে ভি বিশ্বনাথনকে শপথবাক্য পাঠ করিয়েছেন।

শীর্ষ আদালতের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় সুপ্রিম কোর্টের অডিটোরিয়ামে আয়োজিত শপথ অনুষ্ঠানে নতুন বিচারপতিদের শপথবাক্য পাঠ করান। বিচারপতি মিশ্র এবং বিচারপতি বিশ্বনাথনের শপথ গ্রহণের সঙ্গে সঙ্গে সুপ্রিম কোর্টের মোট বিচারকের সংখ্যা বেড়ে হল ৩৪।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha