Tuesday, November 17, 2026
বাড়ি জাতীয় দু’দিনের ফিলিপিন্স সফরে প্রধানমন্ত্রী, যোগ দেবেন আসিয়ান-ভারত ও পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলনে

দু’দিনের ফিলিপিন্স সফরে প্রধানমন্ত্রী, যোগ দেবেন আসিয়ান-ভারত ও পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলনে

দু’দিনের ফিলিপিন্স সফরে প্রধানমন্ত্রী, যোগ দেবেন আসিয়ান-ভারত ও পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলনে

নয়াদিল্লি, ১৬ নভেম্বর (হি.স.): দু’দিনের সরকারি সফরে সোমবার সকালে ফিলিপিন্সের রাজধানী ম্যানিলার উদ্দেশ্যে রওনা হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ১৬ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত তাঁর এই সফরে তিনি ২০২৬ সালের আসিয়ান সভাপতি রাষ্ট্র ফিলিপিন্সের আতিথেয়তায় আয়োজিত ২৩-তম আসিয়ান-ভারত শীর্ষ সম্মেলন এবং ২১তম পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করবেন।


ম্যানিলার উদ্দেশ্যে রওনা হওয়ার প্রাক্কালে সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’-এ একটি বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের কর্মসূচির কথা জানান। তিনি লেখেন, "নিম্নলিখিত কর্মসূচিগুলিতে যোগদানের জন্য আজ (সোমবার) পরের দিকে এবং আগামীকাল ম্যানিলায় থাকব: ২৩-তম আসিয়ান-ভারত শীর্ষ সম্মেলন এবং ২১-তম পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলন।"


আসিয়ান গোষ্ঠীভুক্ত দেশগুলির সঙ্গে ভারতের সম্পর্কের গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী আরও লেখেন, "ভারত আসিয়ান রাষ্ট্রগুলির সঙ্গে ঘনিষ্ঠ বন্ধুত্বকে অত্যন্ত গুরুত্ব দেয়। পাশাপাশি ফিলিপিন্সে বসবাসকারী প্রবাসী ভারতীয়দের সঙ্গে মতবিনিময়ের জন্যও আমি মুখিয়ে রয়েছি।" উল্লেখ্য, আগামীকাল অর্থাৎ ১৭ নভেম্বর ম্যানিলায় এই দুটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। কূটনৈতিক মহলের মতে, প্রধানমন্ত্রীর এই সফর ভারতের ‘অ্যাক্ট ইস্ট পলিসি’ এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে কৌশলগত, বাণিজ্যিক ও সাংস্কৃতিক অংশীদারিত্বকে আরও নতুন উচ্চতায় নিয়ে যাবে।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha