Wednesday, November 4, 2026
বাড়ি জাতীয় যাত্রীবাহী ট্রেন ওড়ানোর ছক বানচাল! রাজস্থানে ভারত-পাক সীমান্তের কাছে রেললাইনে বিস্ফোরণ

যাত্রীবাহী ট্রেন ওড়ানোর ছক বানচাল! রাজস্থানে ভারত-পাক সীমান্তের কাছে রেললাইনে বিস্ফোরণ

যাত্রীবাহী ট্রেন ওড়ানোর ছক বানচাল! রাজস্থানে ভারত-পাক সীমান্তের কাছে রেললাইনে বিস্ফোরণ

স্যন্দন ডিজিটাল ডেস্ক নভেম্বর ৪ :  রাজস্থানের শ্রীগঙ্গানগর জেলায় একটি রেললাইনে শক্তিশালী বিস্ফোরণ ঘটার কথা জানা গিয়েছে। এই ঘটনায় কোনও হতাহতের খবর নেই। তবে মনে করা হচ্ছে, এর নেপথ্যে রয়েছে জঙ্গি কার্যকলাপ। গোটা এলাকার নিরাপত্তা বাড়ানো হয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, বিস্ফোরণে রেললাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। যেহেতু অনুপগড়-সুরতগড় ট্রেনটি চলে যাওয়ার কিছুক্ষণ পরে বিস্ফোরণ ঘটেছে, তাই কোনও ষড়যন্ত্র করা হয়ে থাকলেও তা ব্যর্থ হয়েছে বলেই মনে করা হচ্ছে।


এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, ঘটনার খবর পেয়ে নিরাপত্তা সংস্থা এবং রেল কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছেন। বিস্ফোরণের কারণ এবং এর নেপথ্যে কোনও ষড়যন্ত্রের সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, সমস্ত পরীক্ষা নিরীক্ষার পরই সম্পূর্ণ বিবরণ প্রকাশ করা হবে।


এসপি হরিশংকর সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় বলেন, “আমি ও আমার দল ঘটনাস্থল পরিদর্শন করেছি। রেল কর্মকর্তারা সেখানে উপস্থিত রয়েছেন। আমাদের ফরেনসিক দল এবং বোমা নিষ্ক্রিয়করণ দল এই মুহূর্তে পথে রয়েছে। দলগুলি পৌঁছানোর পরেই আমরা সঠিক কারণ নির্ধারণ করতে পারব। বুঝতে পারব এটা বিস্ফোরণ ছিল নাকি অন্য কিছু! এখনই এই নিয়ে কিছু নিশ্চিত করে বলা ঠিক হবে না। আমরা বর্তমান পরিস্থিতি মূল্যায়নের জন্য ঘটনাস্থলে তদন্ত করছি। এর আগে বাজেয়াপ্ত আরডিএক্সের সঙ্গে এর কোনও সম্পর্ক নেই।” বলে রাখা ভালো, এখনই নাশকতার ছক সম্পর্কে নিশ্চিত না হওয়া গেলেও দু’টি যাত্রীবাহী ট্রেন ইতিমধ্যেই বাতিল করা হয়েছে।


Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha