Saturday, October 31, 2026
বাড়ি জাতীয় রামলীলা ময়দানে 'ইন্ডি' জোটের সমাবেশের প্রস্তুতি তুঙ্গে, শক্তি প্রদর্শনে বিরোধী নেতৃত্ব

রামলীলা ময়দানে 'ইন্ডি' জোটের সমাবেশের প্রস্তুতি তুঙ্গে, শক্তি প্রদর্শনে বিরোধী নেতৃত্ব

রামলীলা ময়দানে 'ইন্ডি' জোটের সমাবেশের প্রস্তুতি তুঙ্গে, শক্তি প্রদর্শনে বিরোধী নেতৃত্ব

নয়াদিল্লি, ৩১ অক্টোবর (হি.স.): আগামীকাল, রবিবার রাজধানীতে বিরোধী দলগুলির সমন্বিত মঞ্চ 'ইন্ডি' জোটের ডাকা মেগা সমাবেশকে কেন্দ্র করে নয়াদিল্লির ঐতিহাসিক রামলীলা ময়দানে জোরদার প্রস্তুতি চলছে। বিশাল সমাবেশকে সফল করতে দলীয় কর্মী-সমর্থকদের পাশাপাশি শীর্ষ নেতাদের তৎপরতা তুঙ্গে।


সমাবেশস্থল ঘিরে মঞ্চ নির্মাণ, ব্যারিকেড স্থাপন এবং সাউন্ড সিস্টেম বসানোর কাজ শেষ পর্যায়ে। বিপুল জনসমাগমের সম্ভাবনার কথা মাথায় রেখে ময়দান ও সংলগ্ন এলাকায় দিল্লি পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা। ট্রাফিক চলাচল স্বাভাবিক রাখতে তৈরি করা হয়েছে বিশেষ ডাইভারশন ও রুট পরিকল্পনা।


জোটের শীর্ষ নেতৃত্বের উপস্থিতিতে এই সমাবেশ থেকে জাতীয় স্তরের একাধিক রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক ইস্যু নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ানো হবে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই বিভিন্ন রাজ্য থেকে বিরোধী দলগুলির নেতাকর্মী ও সমর্থকেরা রাজধানীতে পৌঁছতে শুরু করেছেন।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha