Friday, October 23, 2026
বাড়ি জাতীয় ভরা রাস্তায় পিটিয়ে খুন! মহারাষ্ট্রের হাড়হিম ঘটনা ঘিরে বাড়ছে চাঞ্চল্য

ভরা রাস্তায় পিটিয়ে খুন! মহারাষ্ট্রের হাড়হিম ঘটনা ঘিরে বাড়ছে চাঞ্চল্য

ভরা রাস্তায় পিটিয়ে খুন! মহারাষ্ট্রের হাড়হিম ঘটনা ঘিরে বাড়ছে চাঞ্চল্য

স্যন্দন ডিজিটাল ডেস্ক ২৩ অক্টোবর :  দিনের আলোয় ভরা রাস্তায় এক ব্যক্তিকে পিটিয়ে খুন করছে এক ব্যক্তি! এমনই এক ভিডিও ভাইরাল হয়েছে মহারাষ্ট্রে। অভিযুক্ত নিজেই পরে থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন। তাঁর গাড়ি ও খুনে ব্যবহৃত হকি স্টিক ও লোহার রড বাজেয়াপ্ত করা হয়েছে। পুরো বিষয়টাই খতিয়ে দেখছে পুলিশ।


জানা গিয়েছে, বৃহস্পতিবার মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজিনগরে ওই ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। একটি গাড়ি তাঁর স্কুটারে ধাক্কা দেওয়ার পর, তাঁকে হকি স্টিক ও লোহার রড দিয়ে মাথা ও মুখে আঘাত করা হয়। শহরের ব্যস্ত এলাকা সিডকোর এন-৭ অঞ্চলের বজরং চকের কাছে এই হামলার ঘটনাটি ঘটে। নিহতের নাম দেবেশ দীক্ষিত। অভিযুক্তের নাম পবন পরাশর। অভিযোগ, ঘটনার সময় পরাশরের গাড়ি দেবেশের স্কুটারে ধাক্কা মারে। স্কুটার-সহ দেবেশ ছিটকে পড়ে যান। ভাইরাল ভিডিওয় দেখা যাচ্ছে, পড়ে থাকা দেবেশকে পরপর আঘাত করছেন পরাশর। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে দেবেশের। এরপরই স্থানীয় থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন পরাশর। তাঁকে আদালতে তোলা হবে। কিন্তু কেন তিনি এই কাজ করলেন? পুলিশ এখনও সেই নিয়ে কোনও মন্তব্য করেনি। কিন্তু শোনা যাচ্ছে, এর নেপথ্যে সম্ভবত রয়েছে পুরনো শত্রুতা।


এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি, দেবেশ একটি মেস চালাতেন। পাশাপাশি প্লটিংয়ের ব্যবসাও ছিল তাঁর। শোনা যাচ্ছে, পরাশরের সঙ্গে নাকি সম্প্রতি সমস্যা তৈরি হয়েছিল তাঁর। ব্যবসার গোলমাল ও পুরনো শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড কিনা সেই প্রশ্ন উঠছে। এখন দেখার তদন্তকারীরা এই নিয়ে কোনও মন্তব্য করেন কিনা।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha