জগদলপুর,
২৩
অক্টোবর
(হি.স.):
রাষ্ট্রপতি
দ্রৌপদী
মুর্মু
তাঁর
ছত্তিশগড়
সফরের
দ্বিতীয়
দিনে
শুক্রবার
ছত্তিশগড়ের
জগদলপুরের
বস্তারে
মা
দান্তেশ্বরীর মন্দিরে গিয়ে পুজার্চনা
করেন।
তিনি
মা
দান্তেশ্বরীর কাছে দেশবাসীর সুখ-শান্তি,
সমৃদ্ধি
ও
মঙ্গল
প্রার্থনা
করেন।
রাষ্ট্রপতি
দ্রৌপদী
মুর্মুকে
মা
দান্তেশ্বরী মন্দির চত্বরে স্বাগত
জানানো
হয়।
ছত্তিশগড়ের
রাজ্যপাল
রমেন
ডেকা
এবং
মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই-ও
মা
দান্তেশ্বরীর দর্শন করে রাজ্যবাসীর
সুখ-শান্তি,
সমৃদ্ধি
কামনা
করেন।
এ দিন
ছত্তিশগড়ের
মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই
বলেন,
বস্তারের
আরাধ্য
দেবী
মা
দান্তেশ্বরীর প্রতি এলাকার মানুষের
অটল
বিশ্বাস
রয়েছে।
রাষ্ট্রপতির মা দান্তেশ্বরীকে
দর্শন
বস্তার
ও
সমগ্র
ছত্তিশগড়ের
জন্য
এক
গৌরবের
বিষয়।
মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই
আরও
বলেন,
বস্তার
তার
অনন্য
জনজাতি
সংস্কৃতি,
প্রাচীন
ঐতিহ্য
এবং
স্বতন্ত্র
জীবন
মূল্যবোধের
জন্য
বিশেষভাবে
পরিচিত।
এর
ঐতিহ্য
প্রকৃতি,
বিশ্বাস
এবং
সমাজের
মধ্যে
এক
গভীর
সংযোগকে
প্রতিফলিত
করে।
রাষ্ট্রপতির এই সফর বস্তারের
সমৃদ্ধ
সাংস্কৃতিক
ঐতিহ্য
ও
পরম্পরাকে
জাতীয়
স্তরে
নতুন
স্বীকৃতি
ও
সম্মান
প্রদান
করবে।
উল্লেখ্য,
মা
দান্তেশ্বরী বস্তার অঞ্চলের আরাধ্য
দেবী।
দেবীর
সঙ্গে
জড়িত
আস্থা
বস্তারের
শতাব্দীপ্রাচীন ঐতিহ্য এবং এখানকার
সামাজিক-সাংস্কৃতিক
জীবনে
গভীর
ও
ওতপ্রোতভাবে জড়িয়ে।
মা দান্তেশ্বরীর মন্দিরে পুজো দিলেন রাষ্ট্রপতি, দেশবাসীর সুখ-সমৃদ্ধি প্রার্থনা করলেন দ্রৌপদী মুর্মু
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান