নয়াদিল্লি, ১৯
অক্টোবর (হি.স.): বুকে সংক্রমণের
কারণে হাসপাতালে
চিকিৎসাধীন থাকার
পর সুস্থ
হয়ে বাড়ি
ফিরছেন ভারতীয়
জনতা পার্টির
(বিজেপি) প্রবীণ
নেতা তথা
প্রাক্তন উপ-প্রধানমন্ত্রী লালকৃষ্ণ
আডবাণী। সোমবার
দিল্লির অ্যাপোলো
হাসপাতাল থেকে
তাঁকে ছুটি
দেওয়া হচ্ছে।
হাসপাতাল সূত্রে
জানা গেছে,
গত ১৬
অক্টোবর বুকে
সংক্রমণজনিত সমস্যার
কারণে তাঁকে
দিল্লির ইন্দ্রপ্রস্থ
অ্যাপোলো হাসপাতালে
ভর্তি করা
হয়েছিল। সেখানে
বিশেষজ্ঞ চিকিৎসকদের
একটি দল
তাঁর সার্বিক
স্বাস্থ্য পরীক্ষা
করেন এবং
প্রয়োজনীয় চিকিৎসা
শুরু করেন।
চিকিৎসায় তিনি
দ্রুত সাড়া
দিয়েছেন এবং
বর্তমানে তাঁর
শারীরিক অবস্থা
স্থিতিশীল ও
সন্তোষজনক হওয়ায়
তাঁকে ছেড়ে
দেওয়ার সিদ্ধান্ত
নেন চিকিৎসকরা।
৯৮ বছর
বয়সি এই
বর্ষীয়ান নেতার
শারীরিক পরিস্থিতির
ওপর নিয়মিত
নজর রাখা
হচ্ছিল। সুস্থ
হয়ে তাঁর
বাড়ি ফেরার
খবরে বিজেপি
নেতৃত্ব ও
কর্মী-সমর্থকদের
মধ্যে স্বস্তি
ফিরে এসেছে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান