স্যন্দন ডিজিটাল ডেস্ক ১৮ অক্টোবর : এতদিন পর্যন্ত মুচলেকা দেওয়া নিয়ে বীর সাভারকরকে কাঠগড়ায় তুলতেন দেশের বিজেপি বিরোধী দলগুলির নেতারা। এবার সেই বিরোধী শিবিরের নয়নের মণি তথা ককরোচ জনতা পার্টির প্রধান অভিজিৎ দীপকে নিজেই মুচলেকায় সই করে জামিন পেলেন। শুক্রবার গ্রেপ্তার হওয়ার পর শনিবার বিকালে মুক্তি পান ককরোচ প্রধান। জানা গিয়েছে, জামিন পাওয়ার জন্য একাধিক শর্ম মানতে হয়েছে দীপকে-কে।
সরকারি নিষেধাজ্ঞার মধ্যেই শুক্রবার বিকেল ৫টায় দিল্লিতে ‘তেরঙা ওড়াও’ কর্মসূচির ডাক দিয়েছিলেন অভিজিৎ দীপকে। সেখানে যোগ দিতে যাওয়ার কিছুক্ষণ আগে বাড়ির সামনে থেকে আটক করা হয় অভিজিৎকে। পরে দিল্লি পুলিশ জানায় ককরোচ জনতা পার্টির প্রধানকে প্রিভেন্টিভ অ্যারেস্টে রাখা হয়েছে। রাতে ককরোচ পার্টির তরফে অভিযোগ করা হয়, শুক্রবার রাতে দীপকে-কে অজ্ঞাত কোনও জায়গায় লুকিয়ে রাখা হয়েছিল। শনিবার দুপুরে তাঁকে মন্দির মার্গের স্পেশ্যাল এক্সেকিউটিভ ম্যাজিস্ট্রেটের আদালতে পেশ করা হয়। সেখান থেকেই তিনি জামিন পান।
জানা গিয়েছে, ওই জামিন পেতে একাধিক শর্ত মানতে হয়েছে দীপকে-কে। আগামী ১ বছর শান্তিভঙ্গ হয় এমন কোনও কাজ তিনি করবেন না, এই মর্মে একটি পিস বন্ডে (পড়ুন মুচলেকা) সই করেছেন তিনি। শুধু ওই মুচলেকাই নয়, একই সঙ্গে জামিনের বন্ড হিসাবে আদালতে ৫০ হাজার টাকা বন্ড জমা দিতে হবে। ওই শর্ত মানার পরই শনিবার বিকেলে মন্দির মার্গ থানা থেকে মুক্তি পান দীপকে।
মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফা এবং পুলিশের হাতে আগেই গ্রেপ্তার হয়েছেন সিজেপি নেতা সৌরভ দাস, আশুতোষ রাঙ্কারা। আপাতত তাঁরা জেলে। তিহাড়ে দুই আলাদা সেলে রাখা হয়েছে দুই ককরোচ নেতাকে। তবে দীপকে-কে জেলে যেতে হল না। তিনি আদালত থেকে মুক্তি পেলেও শান্তিরক্ষার অঙ্গীকার করতে হল।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান