স্যন্দন ডিজিটাল ডেস্ক ১৫ অক্টোবর : শুক্রবার ‘লেহরা দো তেরঙ্গা’ কর্মসূচি রয়েছে ‘ককরোচ জনতা পার্টি’র। তার ঠিক আগের দিন বৃহস্পতিবার নেহা বোরা ও অভিজিৎ দীপকের যুগ্ম সাংবাদিক সম্মেলনে দেখা গেল বিশৃঙ্খলা। কথা শুরুর আগেই নেহাদের উদ্দেশে জনতার মাঝে থেকে আওয়াজ উঠল, ”বন্ধ করো, দফা হো যাও!” যা দেখে নেহা ম্যানেজমেন্টের উদ্দেশে বলেন, বিশৃঙ্খলাকারীদের বাইরে নিয়ে যেতে। দীপকে বাকিদের বলেন, যারা চিৎকার করছে তাদের ‘ইগনোর’ করতে।
পরে সংবাদমাধ্যমের সামনে দীপকে অভিযোগ করেন যে, গত ১০-১৫ দিন ধরে দিল্লিতে শিক্ষার্থী ও তরুণরা বিক্ষোভ প্রদর্শন করছেন এবং কর্তৃপক্ষ তাঁদের টেনেহিঁচড়ে সরিয়ে দিচ্ছে। তিনি দাবি করেন, যে বিরোধী নেতারা এই বিক্ষোভে যোগ দিয়েছিলেন, যাঁদের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়, অরবিন্দ কেজরিওয়াল এবং পিনারাই বিজয়নের মতো নেতারাও রয়েছেন তাঁদেরও আটক করা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের দিকে ইঙ্গিত করে দীপকে বলেন, “আর এসব কার জন্য? মাত্র একজন ব্যক্তির জন্য। জ্ঞানেশ কুমার।”
তিনি আরও অভিযোগ করেন যে, ১০ অক্টোবর আন্দোলনের ডাক দেওয়ার পর রেল পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। এছাড়া, দিল্লির মেট্রো পরিষেবা এবং বেশ কয়েকটি স্টেশনও বন্ধ রাখা হয় বলে তিনি দাবি করেন। দিল্লিতে কেন জম্মু ও কাশ্মীর থেকে বাহিনী মোতায়েন করা হল, তা নিয়েও দীপকে প্রশ্ন তোলেন।
সাংবাদিকদের হয়রানির অভিযোগ তুলেছেন আন্দোলনকারীরা। আইসা-র কর্মী নেহা বোরা সেইসব সাংবাদিকদের প্রতি সংহতি প্রকাশ করেছেন, যাঁরা বিক্ষোভের খবর সংগ্রহের সময় আটক হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান