Thursday, October 15, 2026
বাড়ি জাতীয় ভারতে ‘বাংলাদেশ ধাঁচের অভ্যুত্থান’ ঘটানোর ছক রাহুল গান্ধীর, দাবি প্রদীপ ভান্ডারীর

ভারতে ‘বাংলাদেশ ধাঁচের অভ্যুত্থান’ ঘটানোর ছক রাহুল গান্ধীর, দাবি প্রদীপ ভান্ডারীর

ভারতে ‘বাংলাদেশ ধাঁচের অভ্যুত্থান’ ঘটানোর ছক রাহুল গান্ধীর, দাবি প্রদীপ ভান্ডারীর


নয়াদিল্লি, ১৫ অক্টোবর (হি.স.): ভারতে রাজনৈতিক অস্থিরতা তৈরির লক্ষ্যে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং বিরোধী শিবিরের শীর্ষ নেতারা ‘বাংলাদেশ ধাঁচের অভ্যুত্থান’ ঘটানোর পরিকল্পনা করছেন বলে বিস্ফোরক অভিযোগ তুলল বিজেপি। বৃহস্পতিবার বিজেপির জাতীয় মুখপাত্র প্রদীপ ভান্ডারী বিরোধী দলগুলির বিরুদ্ধে সরাসরি তোপ দেগে দাবি করেন, দেশকে অস্থিতিশীল করে তোলার জন্যই বিরোধীরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই ধরনের ধ্বংসাত্মক ছক কষছে।

প্রদীপ ভান্ডারী অভিযোগ করেন, বিরোধীদের এই কৌশল ভারতের মতো এক শক্তিশালী সাংবিধানিক গণতন্ত্রের মূল ভিত্তিকে আঘাত ও দুর্বল করার একটি পরিকল্পিত অপচেষ্টা। তিনি বলেন, গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনে বারবার পরাজিত হয়ে এখন তারা দেশে নৈরাজ্য তৈরি করতে চাইছে। তবে দেশের জনগণ ও সচেতন ভোটাররা বরাবরই এই ধরনের বিঘ্নকারী রাজনীতি ও রাজনৈতিক অস্থিরতা তৈরির চেষ্টাকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে আসছেন এবং ভবিষ্যতেও করবেন।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha